তৃতীয় স্ত্রী গৌরীর সঙ্গে প্রথম করবা চৌথ! অনিল কপূরের তারকাখচিত অনুষ্ঠানে তাক লাগালেন আমির
তৃতীয় স্ত্রী গৌরীর সঙ্গে এ বছর আমিরের প্রথম করবা চৌথ। পালন করবেন না, হয় নাকি! স্ত্রীর হাত ধরেই অনিল কপূরের সান্ধ্যপার্টিতে উপস্থিত হলেন অভিনেতা।
তাঁকে নিয়ে আলোচনার অন্ত নেই। বিশেষ করে একের পর এক বিয়ে এবং বিবাহবিচ্ছেদকে ঘিরে কম বিতর্কেরও সম্মুখীন হননি তিনি। যদিও নিজের কর্মজীবনের মতো সেগুলিকেও বেশ সাবলীল ভাবেই সামাল দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’!
তিনি আমির খান। চলতি বছর জুলাই মাসে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে। আপাতত সংসারেই মন তাঁর।
তৃতীয় স্ত্রী গৌরীর সঙ্গে এ বছর আমিরের প্রথম করবা চৌথ। পালন করবেন না, হয় নাকি!
গত বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ অক্টোবর ছিল করবা চৌথের তিথি। সেই উপলক্ষেই সাজ সাজ রব বলিউডের অন্দরে।
সেজে উঠেছিল অভিনেতা অনিল কপূরের বিলাসবহুল আবাসনও। উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রির একাধিক তারকা।
আরও পড়ুন:
তারকাখচিত এই সান্ধ্যপার্টিতেই স্ত্রী গৌরীর হাত ধরে তাক লাগালেন আমির। উৎসবের আমেজ গায়ে মেখে বেশ পরিপাটি হয়েই সামিল হয়েছিলেন যুগলে। ছবিশিকারিদের লেন্সে সেই সব মুহূর্ত ইতিমধ্যেই বন্দি।
আমিরের পরনে ছিল নানা নকশার কারুকাজ করা কুর্তা এবং কালো প্যান্ট। অন্য দিকে বেনারসি শারারা-স্যুটে নজরকাড়া গৌরীও।
শোনা যাচ্ছে কপূর পরিবারের অনুষ্ঠানে গিয়েই নাকি করবা চৌথ পালন করেছেন দু’জনে।
অনিল কপূরের এই অনুষ্ঠানে আমির-গৌরী ছাড়াও হাজির ছিলেন গৌরী খান, শিল্পা শেট্টি, বরুণ ধবন, সোনম কপূর-সহ আরও অনেকে।
আরও পড়ুন:
এ দিন বনি কপূরের বড় মেয়ে অংশুলা কপূরও তাঁর বিয়ের পরের প্রথম করবা চৌথের ব্রত পালন করেন কপূর পরিবারে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)