স্বামী সঙ্গীতের হাতে জলপানেই উপোস ভঙ্গ, পেলেন উপহার, চাঁদের মতোই ঝলমলে বাঙালি অভিনেত্রী সঞ্চারীর করবা চৌথ
গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ছিল এই বিশেষ ব্রত পালনের উৎসব। দেশ জুড়ে হিন্দু পরিবারের বিবাহিতারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ব্রত রেখেছেন। ব্যতিক্রম ছিলেন না এই বাঙালি অভিনেত্রী সঞ্চারী মন্ডলও।
হলুদ সালোয়ার। মাথা ঢাকা লাল ওড়নায়। আদ্যোপান্ত নববধূর সাজে অভিনেত্রী সঞ্চারী মণ্ডল।
হাতে ধরা সুসজ্জিত থালা। আর তাতে রাখা চালুনি, প্রদীপ, ফল ও অন্যান্য সামগ্রীই জানান দিচ্ছে, করবা চৌথের জন্যেই এত আয়োজন।
গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ছিল এই বিশেষ ব্রত পালনের উৎসব। দেশ জুড়ে হিন্দু পরিবারের বিবাহিতারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ব্রত রেখেছেন। ব্যতিক্রম ছিলেন না এই বাঙালি অভিনেত্রীও।
টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ সঞ্চারী মণ্ডল। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের ভালবাসার মানুষ, পরিচালক সঙ্গীত তিওয়ারির সঙ্গে।
সমাজমাধ্যমে উভয়েই বেশ সক্রিয়। সুখী দাম্পত্যের একাধিক মজার মুহূর্ত বারে বারে নেটমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। করবা চৌথের এই বিশেষ মুহূর্তগুলিও ক্যামেরাবন্দি করতে ভুললেন না তিনি।
আরও পড়ুন:
সারা দিন নির্জলা উপবাসের সঙ্গে নিষ্ঠাভরে পুজোর প্রস্তুতি। রাতে চাঁদের দেখা পেতেই সঙ্গীতের হাতে জল খেয়ে উপোস ভঙ্গ। সবটাই পোস্টে তুলে ধরলেন নায়িকা।
এ দিন গেরুয়া পাঞ্জাবিতে সঙ্গীতও নজরকাড়া।
ভালবেসে স্ত্রীকে খাইয়ে দিলেন নিজে হাতেই।
উপহারে দিলেন ফল, টাকা এবং অলংকার-সহ অন্যান্য জিনিস।
আরও পড়ুন:
সঞ্চারীর সমাজমাধ্যমের পাতায় জ্বলজ্বল করছে সেই সব আদুরে মুহূর্ত। ছবি পোস্ট করে নায়িকার বক্তব্য, ‘একটি মিষ্টি করবা চৌথের উদ্যাপন’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)