কাছে নেই স্বামী, দূর থেকেই দীর্ঘায়ু কামনায় বিপাশা, কেমন কাটল নিক-প্রিয়ঙ্কার করবা চৌথ? রইল একগুচ্ছ ছবি
আকাশে চাঁদের দেখা মিলেছে অনেকক্ষণ। এর পরেই সমাজমাধ্যমের পাতায় জ্বলজ্বল করে উঠছে বলি তারকাদের ছবি। প্রায় সকলেই যখন আদুরে ছবি ভাগ করে নিচ্ছেন তাঁদের স্বামীদের সঙ্গে, অন্যদিকে তখন মন খারাপ বিপাশার।
‘আপনি মাঙ্গ সুহাগন হো…’ করবা চৌথের দিন এই কামনাতেই যেন মেতেছেন তারকা থেকে সাধারণ বিবাহিত মহিলারা। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, বেশ জাঁকজমক করেই পালিত হচ্ছে ‘করবা চৌথ’। সেজে উঠেছে বলিউডও। বঙ্গতনয়া বিপাশা বসু থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কেমন কাটছে তারকাদের এই বিশেষ রাত?
আকাশে চাঁদের দেখা মিলেছে অনেকক্ষণ। এর পরেই সমাজমাধ্যমের পাতায় জ্বলজ্বল করে উঠছে বলি তারকাদের ছবি। প্রায় সকলেই যখন আদুরে ছবি ভাগ করে নিচ্ছেন তাঁদের স্বামীদের সঙ্গে, অন্যদিকে তখন মন খারাপ বিপাশার।
পাশে নেই কর্ণ সিংহ গ্রোভার। কিন্তু তবুও তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে করবা চৌথ পালন করলেন অভিনেত্রী।
মন খারাপের দিনে তাঁর পোশাকও যেন বর্ণহীন! সাদা কূর্তা পরে পুজোর থালা হাতে নিজের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন বিপাশা। ক্যাপশনে লেখা, ‘আমার প্রতিটি নিঃশ্বাস তোমার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করে। তোমায় খুব মনে পড়ছে।’
অন্যদিকে দেশ ছাড়লেও শিকড় ভোলেননি বলিউডের ‘দেশি গার্ল’। সুদূর আমেরিকায় স্বামী নিক জোনাসের সঙ্গে করবা চৌথ পালন করলেন প্রিয়ঙ্কা চোপড়া।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই সব মুহূর্ত। কখনও নিজের হাতে মেহেন্দি পরেছেন, আবার কখনও পুজোর থালা হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
বাবা-মায়ের সঙ্গ ছাড়েনি ছোট্ট মালতী মেরিও। লাল পোশাকে তিনিও যেন উৎসবের আমেজ মেখে নিতে প্রস্তুত। ক্যাপশনে লেখা, ‘এক ফ্রেমেই আমার গোটা পৃথিবী’।
লালের বাহারের মধ্যে শিল্পা শেট্টীর রং কিন্তু গোলাপি। যদিও কিছুটা রয়েছে লালের ছোঁয়া। শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই ব্লাউজ়।
সেই সঙ্গে সোনালি নকশার যুগলবন্দি। পুজোর থালা হাতে এ দিন স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে নজর কাড়লেন অভিনেত্রী।
আরও পড়ুন:
বাঙালি অভিনেত্রী সঞ্চারী মন্ডল। নিয়ম মেনেই স্বামী সঙ্গীত তিওয়ারির সঙ্গে এ দিন করবা চৌথ পালন করলেন তিনি। সমাজমাধ্যমে তুলে ধরলেন সেই মুহূর্তগুলিই। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)