মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় মাকে বরণ করতে হাজির কোন কোন তারকা? দেখে নিন ছবি
উত্তর মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারে বরাবরের মতোই সকলে বাঙালি সাজে মাকে বরণ করেছেন। তার পরে জমে গিয়েছে সিঁদুর খেলা।
দশমীর দিনে সিঁদুরে রাঙা হয়ে উত্তর মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবার। বরাবরের মতোই সকলে বাঙালি সাজে মাকে বরণ করেছেন। তার পরে জমে গিয়েছে সিঁদুর খেলা।
এ বছরও মুখোপাধ্যায় বাড়ির পুজোয় দেবীবরণে যোগ দেন বলিউড তারকারা।
অভিনেত্রী সুমনা চক্রবর্তী এ দিন এসেছিলেন লাল-সাদা শাড়ির চিরাচরিত বাঙালি সাজে। হাতে বরণের থালা, আর গালে সিঁদুরের ছোঁয়ায় অনন্যা।
কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ও এ দিন পুরোদস্তুর বঙ্গললনা। মুখার্জি পরিবারের সদস্যরা তাঁর গালে ছুঁয়ে দিয়েছেন সিঁদুর।
আরও পড়ুন:
অজয় এবং কাজল-কন্যা নায়সা, তানিশা,পরিচালক অয়ন মুখোপাধ্যায় সকলের সঙ্গে মেতেছেন দশমীর উদযাপনে।
মায়ের বিদায় বেলায় সপরিবার আনন্দে মাতোয়ারা।
ঋষিতা ভট্ট ও তানিশা একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে। লাল আর হলুদ রঙের শাড়িতে তাঁদের মানিয়েছে বেশ।
পুজো শেষ। আবার এক বছরের অপেক্ষা। তার আগে সিঁদুরে রাঙিয়ে নেওয়া সিঁথি।
আরও পড়ুন:
লাল-সাদা সাবেক শাড়িতে অভিনেত্রী সাহিলা চাড্ডা। সঙ্গে তাঁর স্বামী নিমাই বালি। হলুদ শাড়িতে ঝলমলে ঋষিতাও। উৎসবের মেজাজে তিন জনেই।
মুখোপাধ্যায় বাড়ির পুজোয় লাল পাড় সাদা শাড়ির চেনা সাজে বাঙালি মহিলারা মাকে বরণ করতে তৈরি।
অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সাজেও লালপেড়ে সাদা শাড়ির বাঙালিয়ানা।
সকলের সঙ্গে রূপালীও মেতে উঠেছেন দেবীবরণ ও সিঁদুর খেলায়।
নায়সা এবং তানিশা দু'জনেই লালে লাল। দশমীর বরণ-পর্বে।
মুখোপাধ্যায় পরিবারের সকলে যেন আরও কিছু ক্ষণ কাটাতে চান মায়ের সঙ্গে। বরণে কি তারই সুর?
বাঙালির সবথেকে বড় উৎসবে শুধু বাংলা নয়, মেতে উঠেছিল মুম্বইও। বাঙালি-অবাঙালি সকলেই হাজির দেবীর বিদায়লগ্নে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)