Health Partner
Comfort Partner
Knowledge Partner

দেব-জিতের পর এ বার মহানায়কের লক্ষ্মীপুজোতেও হাজির শুভেন্দু! কী ঘটল সেখানে?

রাজ্যের পালাবদলের পরেও এই চিত্র বদলায়নি বললেই চলে। তারকাদের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে একাধিক রাজনৈতিক ময়দানের সদস্যদের। বাদ যাননি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২১:০৫
টলিপাড়ায় নতুন সমীকরণ

টলিপাড়ায় নতুন সমীকরণ

রাজনৈতিক ও বিনোদন মহল যেন মিলেমিশে একাকার। বিগত ক’য়েক বছরে টলিপাড়ায় এই দুইই যেন হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। রাজ্যের পালাবদলের পরেও এই চিত্র বদলায়নি বললেই চলে। তারকাদের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছে একাধিক রাজনৈতিক ময়দানের সদস্যদের। বাদ যাননি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই তো গত সেপ্টেম্বরের ঘটনা। দেবের ডাকে তাঁর গণেশ পুজোয় সাড়া দিয়েছিলেন শুভেন্দু। মেদিনীপুরের দুই ভূমিপুত্রের এমন সমীকরণ সেই সময় নজর কেড়েছিল বেশ। আলোচনার রেশ কাটতে না কাটতেই বিজয়া জিতের সঙ্গে একফ্রেমে মুখ্যমন্ত্রী। লাল উত্তরীয় পরিয়ে নিজের বাড়িতে তাঁকে আমন্ত্রণ জানান অভিনেতা। অন্য দিকে একইভাবে ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির পুজোতেও উপস্থিত হয়েছিলেন শুভেন্দু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন, কোয়েল মল্লিকের ডাকে নয়, তিনি সেখানে গিয়েছেন রঞ্জিত মল্লিকের আমন্ত্রণেই।

লক্ষ্মী পুজোতেও এর অন্যথা হল না। একই কায়দায় রবিবার রাতে, উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোয় ধরা দিলেন শুভেন্দু। মহানায়কের শতবর্ষ, তাঁর বাড়ির পুজোর উদ্‌যাপনের এই ভাবেই সাক্ষী থাকলেন তিনি। তা নিয়ে আলোচনারও অন্ত নেই টলিপাড়ায়। মুখ্যমন্ত্রী হয়েই টলিপাড়ার সঙ্গেও সখ্য বাড়ছে শুভেন্দুর। কোজাগরী পূর্ণিমার রাতে চট্টোপাধ্যায় বাড়িতে তাঁর এই আগমনে সে হিসেব এ বার আরও খানিক স্পষ্ট। তবে শুধু শুভেন্দুই নয়, ঐতিহ্যবাহী সেই পুজোয় হাজির ছিল টলিউডের একাংশ। সৃজিত মুখোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যায় সেখানে।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Uttam Kumar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy