মণিমালিকার মোহ থেকে রাসমণির ভূত, অলংকারই যেখানে ‘নায়ক’! ধনতেরাসে দেখে নিন টলিউডের পাঁচ‘সোনার খনি’
সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, বাংলা চলচ্চিত্রের সিন্দুক ভরেছে এমনই কিছু ‘মূল্যবান’ বাংলা ছবিতে। ধনতেরসের আগে ফিরে দেখা যাক, সেই সমস্ত ছবিগুলিকেই।
কখনও তাকে ঘিরেই অভিযান, আবার কখনও তার সঙ্গেই লেখক বুনেছেন নারীজীবনের আখ্যান, বাংলা সিনেমার হাত ধরে বারেবারে এ ভাবেই ফিরে এসেছে অলঙ্কার এবং ঐশ্বর্য।
সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ, বাংলা চলচ্চিত্রের সিন্দুক ভরেছে এমনই কিছু ‘মূল্যবান’ বাংলা ছবিতে। ধনতেরসের আগে ফিরে দেখা যাক, সেই সমস্ত ছবিগুলিকেই।
নায়ক-নায়িকা তো আছেনই, তবে, কিছু কিছু বাংলা ছবি এমনও আছে, যেখানে মুখ্যচরিত্রে রয়েছে অলঙ্কার, সম্পদ এবং গুপ্তধন।
প্রথমেই আসে ‘মণিহারা’ ছবির কথা। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ চলচ্চিত্রের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মণিহারা’ বরাবরই প্রশংসিত দর্শকমহলে।
মুখ্যচরিত্রে মণিমালিকা এবং অলঙ্কারের প্রতি তাঁর আকর্ষণ, তাঁর মৃত্যু, ফিরে আসা, সবকিছুই যেন ছবিটিকে দিয়েছিল এক ভৌতিক আবহ।
আরও পড়ুন:
হীরের আংটি। ঋতুপর্ণ-প্রেমীরা জানেন, কী ভাবে নিজের প্রথম ছবিতেই দর্শকদের মুগ্ধ করেছিলেন পরিচালক। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায়।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস নির্ভর এই ছবির মুল গল্প আবর্তিত হয় অল্প বয়সে স্বামীহারা রাসমণিকে ঘিরে। যার কাছে সম্বল বলতে ছিল তার একান্ত নিজস্ব একটি গয়নার বাক্স। এমনকি মৃত্যুর পরেও সেই বাক্সের মায়া ছাড়তে পারেনি সে।
তালিকায় রাখাই যায় শেখর দাস পরিচালিত ‘নেকলেস’ ছবিটিকে। মুক্তি পেয়েছিল ২০১১ সালে। মুখ্যচরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী। আদ্যোপান্ত হাসির মোড়কে মোড়া এই ছবি বেশ উপভোগ করা যায়।
ধনসম্পদের কথা হচ্ছে, আর গুপ্তধনের কথা হবে না, তা কী ভাবে হয়! ২০১৮ সালে মুক্তি পায় ‘গুপ্তধনের সন্ধানে’। ছবির নির্যাস এবং সোনাদা-আবির-ঝিনুকের ত্রয়ী মনে ধরেনি, এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন।
আরও পড়ুন:
এর পর এই ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যেই মুক্তি পেয়েছে পর পর তিনটি ছবি। ঐশ্বর্যের সন্ধানে রোমহর্ষক অভিযানে বেরোতে চাইলে সঙ্গী হতেই পারে এই ছবিগুলি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)