ভূতুড়ে ছবি দেখতে ভালবাসেন? রইল ৮ বলিউড সেরা গা ছমছমে ছোট-ছবির তালিকা
বস্তাপচা ভূত বা কুসংস্কারের গল্প নয়। রইল অচেনা বা আধচেনা স্বল্পদৈর্ঘ্যের ভয় ধরানো ছবির তালিকা। যা ভয়, কুসংস্কার এবং সামাজিক অন্ধকারের এমন এক রূপ তুলে ধরে যে, গায়ে কাঁটা দেয় তৎক্ষণাৎ।
বলিউড মানেই শুধু রোমান্স, জমকালো নাচ-গান কিংবা মারকাটারি অ্যাকশন দৃশ্য নয়। টিনসেল নগরীর ভাঁড়ারে রয়েছে একের পর এক ভূতুড়ে ছবিও।
সামনেই কালীপুজো। তার আগে জেনে নিন বলিপাড়ার হাড়হিম করা ৮ ভূতুড়ে ছোট ছবির হদিশ।
দ্য বাইপাস: নওয়াজউদ্দিন সিদ্দিকি ও ইরফান খান অভিনীত সংলাপহীন ভূতুড়ে শর্ট ফিল্ম। মরুভূমির এক নির্জন বাইপাসে ঘটা নৃশংসতা ও ভয় নিয়ে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি।
ছুরি: অনুরাগ কশ্যপ পরিচালিত এই ছোট-ছবিটি সাধারণ ভূতের গল্প নয়। বরং প্রতারণা ও প্রতিশোধ নিয়ে তৈরি এক গা শিরশিরে মনস্তাত্ত্বিক থ্রিলার।
অহল্যা: সুজয় ঘোষের এই শর্ট ফিল্মে পৌরাণিক কাহিনী অহল্যার উপাখ্যানকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। রাধিকা আপ্তের অভিনয় ও শেষ মুহূর্তের চমক দর্শকদেরও চমকে দেবে।
আরও পড়ুন:
ক্রেডল: মাতৃত্বের আড়ালে লুকিয়ে থাকা এক অজানা ভয় নিয়ে এই ছবির গল্প। একটি বাড়িতে নতুন এক দম্পতি আসার পর থেকেই শুরু হয় নানা অস্বাভাবিকতা।
নো স্মোকিং: ধূমপান ছাড়ানোর নামে এক ভৌতিক অভিজ্ঞতা। বাস্তব ও কল্পনার সীমা মুছে দিয়ে মানুষের অবচেতন মনের চরম আতঙ্ক এই ছোট-ছবির বিষয়।
কৃতি: শিরীষ কুন্দে পরিচালিত একটি মনস্তাত্ত্বিক হরর শর্ট ফিল্ম। মনোজ বাজপায়ীর দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি কল্পনা ও বাস্তবতার সূক্ষ্ম পার্থক্য নিয়ে তৈরি এই ছবি।
আরও পড়ুন:
দ্য লাস্ট মঙ্ক: হিমালয়ের নির্জন পাহাড়ি পরিবেশ এবং প্রাচীন তান্ত্রিক কুসংস্কারকে নিয়ে এই স্বল্পদৈর্ঘ্যের ছবি। রহস্য, আধ্যাত্মিকতা ও ভয়ের শিরশিরানি আপনাকেও ভাবিয়ে তুলবে।
এটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ