Health Partner
Comfort Partner
Knowledge Partner

‘দু’মাসে ৭ কেজি ওজন কমেছে’, লক্ষ্মীপুজোতেই ভরত-বিদায়! ঘর থেকে বেরিয়ে কী বললেন আনন্দবাজার ডট কম-কে?

প্রায় দু'মাসের যাত্রা শেষ হল। কার্যত অভিভাবক হারাল বিগবসের বাড়ি। বিগবসের বাড়িতে কাকে বিজয়ী হিসেবে দেখতে চান তিনি? ক্লান্ত গলাতেই স্মিত হেসে তাঁর জবাব, 'এ ভাবে বলা মুশকিল।'

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ২৩:৩৪
অভিভাবক হারাল বিগবসের বাড়ি।

অভিভাবক হারাল বিগবসের বাড়ি।

বিগবসে বাড়ি থেকে লক্ষ্মীপুজোর দিনই বাদ গেলেন অভিনেতা ভরত কল। প্রায় দু'মাসের যাত্রা শেষ হল। কার্যত অভিভাবক হারাল বিগবসের বাড়ি। আর বাড়ি থেকে বের হয়েই সদ্য ফোন হাতে পেয়ে আনন্দবাজার ডট কম-কে কী জানালেন তিনি?

ভরতের কথায়, "বিদায়বেলায় সকলে কান্নায় ভেঙে পড়েছেন। আমার চলে যাওয়া তাঁদের মনে যে এতটা প্রভাব ফেলতে পারে, সেটাই তো অনেক। সত্যি কথা বলতে আমিও যেন সকলের সঙ্গে বন্ধনে জড়িয়ে পড়েছিলাম। একটা কথাই বলতে পারি আমার কোনও আফসোস নেই।" প্রযোজক থেকে শুরু করে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি কৃতজ্ঞ। প্রায় দু'মাস হয়ে গেল ঘর-বাড়ি ছেড়ে। ভরত যে এই সপ্তাহে সঙ্কটে আছেন তা আঁচ বোধহয় আগেই করতে পেরেছিলেন স্ত্রী জয়শ্রী। সমাজমাধ্যমে কাতর অনুরোধ করেছিলেন, ভোটদানের। যদিও দর্শকের বিচারই এখানে শেষ কথা।

মাঝে কেটে গিয়েছে দুর্গাপুজো, লক্ষ্মীপুজোও প্রায় শেষ। অবশেষে ঘরে ফিরলেন ভরত। যোগ করলেন, "অনেকেই বলেন, এই শো নাকি আগে থেকে ঠিক করা। তাঁদেরকে বলছি, ভুল। একেবারে ভুল। কী যে কখন হবে কেউ বুঝতে পারবে না। দু'মাসে ৭ কেজি ওজন কমেছে আমার। আবারও বলছি এই বেরিয়ে যাওয়া নিয়ে আমার কিন্তু কোনও খারাপ লাগা নেই।"

তিনি চলে গেলেন। রয়ে গেলেন বেশ কিছু প্রিয় মানুষ। বিগবসের বাড়িতে কাকে বিজয়ী হিসেবে দেখতে চান তিনি? ক্লান্ত গলাতেই স্মিত হেসে তাঁর জবাব, "এ ভাবে বলা মুশকিল। মনামী, রাজবীর, সোনামণী, জিতু সবাই ভাল খেলছে।" আপাতত কিছু দিনের বিশ্রাম। উৎসবের আবহে বহুদিন পর তাঁকে কাছে পেয়ে খুশি পরিবারও।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Bigg Boss Bangla Bharat Kaul

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy