Health Partner
Comfort Partner
Knowledge Partner

ফ্যাশন কি শুধু নারীদেরই? এ বার দীপাবলিতে পুরুষের সাজেও আসুক নতুনত্ব

দীপাবলিতে শুধুই মহিলারাই সাজবেন নাকি? পুরুষেরা বাদ যাবেন কেন? আলোর উৎসবে তাঁরা কী ধরনের পোশাকে সেজে উঠতে পারেন, রইল তারই পরামর্শ—

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:৫৯
দীপাবলিতে ঐতিহ্য মেনে সেজে ওঠাটাই দস্তুর। কিন্তু বর্তমানে উৎসবের দিনে সাবেক এবং আধুনিক সাজ, দুই-ই থাকে পছন্দের তালিকায়। পুরুষেরা এই দিনে সাজতে চাইলে কী কী পরতে পারেন তবে
০১ / ১০

পাঞ্জাবি-পাজামা : সাবেক সাজে সাদা, ক্রিম, প্যাস্টেল সবুজ বা হলুদ রঙের পাঞ্জাবি পরতে পারেন। সঙ্গে সাদা বা ক্রিম রঙের পাজামা পরলে জমে যাবে সাজ।
০২ / ১০

কুর্তা-জিন্স - সাধারণ অথচ অসাধারণ লুকের জন্য ছোট ঝুলের কুর্তার সঙ্গে নীল বা কালো জিন্স পরুন। দীপাবলির সাজে দারুণ মানাবে। কালীপুজোর মণ্ডপ পরিক্রমা বা বাজি ফাটানোর সময়ে খুব উপযোগী এই পোশাক।
০৩ / ১০

কালো কুর্তা/পাঞ্জাবি ও সাদা পাজামা - দীপাবলিতে আকর্ষণীয় ভাবে সাজতে চাইলে বেছে নিতে পারেন এই পোশাক। সঙ্গে ঘড়ি। সন্ধ্যার যে কোনও অনুষ্ঠানে পরিপাটি দেখাবে।
০৪ / ১০

নেহরু জ্যাকেট ও পাঞ্জাবি - একরঙা পাঞ্জাবির উপরে এমব্রয়ডারি করা নেহরু জ্যাকেট পরুন। পারিবারিক অনুষ্ঠান বা আত্মীয়দের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনে এই সাজ খুব মানানসই।
০৫ / ১০

সিল্ক পাঞ্জাবি - দীপাবলিতে রাজকীয় সাজ চাইছেন? বেছে নিন মেরুন, রয়্যাল ব্লু বা ঘন সবুজ রঙের সিল্ক পাঞ্জাবি। সঙ্গে সাদামাঠা পাজামাতেই জমজমাট উৎসবের লুক।
০৬ / ১০

শার্ট ও চিনো ট্রাউজার্স - পশ্চিমি পোশাক পরতে পছন্দ করলে লিনেন বা সুতির শার্টের সঙ্গে বেজ, অলিভ বা কালো চিনো ট্রাউজার্স পরুন। পুজো পরিক্রমা বা রেস্তরাঁয় যাওয়ার জন্য বেশ উপযুক্ত এই সাজ।
০৭ / ১০

লিনেন কুর্তা/ পাঞ্জাবি ও ট্রাউজার্স - আরাম এবং স্টাইল দুটোই চাইলে বেছে নিন লিনেনের কুর্তা ও স্ট্রেট-ফিট ট্রাউজার্স।
০৮ / ১০

প্রিন্টেড কুর্তা/পাঞ্জাবি - জ্যামিতিক নকশা, ব্লক প্রিন্ট বা ছোট ফুলের প্রিন্টের কুর্তায় দীপাবলির সাজে আনুন নতুনত্ব। সঙ্গে একরঙা পাজামা। দীপাবলির সাজ বেশ মানানসই হবে।
০৯ / ১০

আলো-রং-আনন্দের এই উৎসবে মনের মতো পোশাক বেছে নিন। খুশির আমেজ সাজে আনবে বাড়তি উজ্জ্বলতা।  এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy