Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর দিনে ভারী মেকআপ, বাড়ি ফিরে কী ভাবে নেবেন ত্বকের যত্ন? রইল পরামর্শ

পুজোয় সুন্দর করে সাজতে হলে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বাইরে ঘুরলে ধুলোবালি, ঘাম এবং ভারী রূপটানের কারণে ত্বকে ময়লা জমতে পারে। তাই বাড়ি ফিরে যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ না তুলে ঘুমিয়ে পড়বেন না। মেকআপ ত্বকে রাতভর থেকে গেলে জ্বালা হতে পারে, ব্রণ বেরোতে পারে এবং চোখের চার পাশে হতে পারে অস্বস্তিও। কী ভাবে ধাপে ধাপে মেকআপ তুলে ত্বকের যত্ন নেবেন জেনে নিন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ২০:০০
সারা দিন সেজেগুজে বাইরে ঘুরে জমেছে ঘাম-ধুলোর পরত। রাতে ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তোলাটা তাই আপনার ত্বকের স্বার্থেই জরুরি। তবে অবশ্যই আগে সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন। অপরিষ্কার হাত মুখে দিলে ব্যাকটেরিয়া ও ময়লা ত্বকে ছড়িয়ে পড়তে পারে।
০১ / ১৫

পুজোয় ভারী ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ মেকআপ ও দীর্ঘক্ষণ স্থায়ী লিপস্টিক ব্যবহার করলে এই মেকআপ তুলতে ক্লিনজ়িং মিল্ক, তেল বা মলম (বাম) ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো দিয়ে শুকনো মুখে আলতো করে ম্যাসাজ করে জল দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন। পণ্যের নির্দিষ্ট নির্দেশিকা অবশ্যই মেনে চলুন।
০২ / ১৫

চোখের মেকআপ তোলা খুবই গুরুত্বপূর্ণ। মাসকারা, কাজল ও আইলাইনার তুলতে চোখের মেকআপ রিমুভার বা উপযুক্ত মাইসেলার জল ব্যবহার করুন। এগুলো দিয়ে তুলো ভিজিয়ে চোখের পাতায় কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং তার পরে আলতো করে মুছে নিন। চোখ ঘষবেন না। তাতে চোখের ক্ষতি হতে পারে।
০৩ / ১৫

 লিপস্টিক তোলার ক্ষেত্রে যত্নশীল হতে হবে। বিশেষ করে ম্যাট ও দীর্ঘস্থায়ী লিপস্টিক তুলতে উপযুক্ত লিপ বা মেকআপ রিমুভার ব্যবহার করুন। ঠোঁট জোরে ঘষবেন না।
০৪ / ১৫

প্রথম বার মেকআপ তোলার পরে নিজের ত্বকের উপযোগী মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে অপ্রয়োজনীয় ভাবে বারবার মুখ ধোবেন না।
০৫ / ১৫

মুখ ধোয়া হয়ে গেলে পরিষ্কার, নরম তোয়ালে বা গামছা দিয়ে মুখে আলতো করে স্পর্শ করে জল মুছে নিন। জোরে ঘষে ঘষে মুখ মুছবেন না। তাতে ত্বকে জ্বালা ও লালচে ভাব বাড়তে পারে।
০৬ / ১৫

নাকের পাশ, চিবুক, ভ্রূ, চোখের কোণ ভাল করে খেয়াল করুন। মুখের এই অংশগুলোতে অনেক সময়ে মেকআপ থেকে যায়। এই অংশগুলোর ত্বক আলতো হাতে পরিষ্কার করুন।
০৭ / ১৫

ত্বক পরিষ্কার করার পরে অ্যালকোহল মুক্ত, মৃদু হাইড্রেটিং টোনার ব্যবহার করুন। তবে টোনার বাধ্যতামূলক নয়। সুগন্ধি বা অ্যাকটিভ উপাদানযুক্ত টোনার এড়িয়ে চলুন।
০৮ / ১৫

ত্বক শুষ্ক বা টানটান লাগলে হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত হাইড্রেটিং সেরাম ব্যবহার করতে পারেন।
০৯ / ১৫

 মেকআপ তোলার পরে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়শ্চারাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কোনও ভাবেই তা লাগাতে ভুলবেন না। তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক ময়শ্চারাইজার এবং শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ময়শ্চারাইজার বেছে নিতে পারেন।
১০ / ১৫

চোখের চারপাশ শুষ্ক লাগলে সুগন্ধিবিহীন ক্রিম দিয়ে দিয়ে আলতো করে ম্যাসাজ করে নিন।
১১ / ১৫

পুজোয় সারা দিন দীর্ঘস্থায়ী বা ম্যাট লিপস্টিক পরে থাকলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে রাতে ঘুমোনোর আগে সাধারণ লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগান। ঠোঁটের চামড়া ভুল করেও টেনে তুলবেন না।
১২ / ১৫

মেকআপ করার পরে ত্বক জ্বালা করতে পারে বা লাল হয়ে যেতে পারে। সেই জ্বালা এবং লালচে ভাব কমাতে পরিষ্কার ঠান্ডা জলে ভেজানো নরম কাপড় কয়েক মিনিট মুখে রাখতে পারেন বা মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। মুখে কোনও ভাবেই সরাসরি বরফ ঘষবেন না।
১৩ / ১৫

ঘাম, চুলের তেল ও ধুলো জমে থাকা বালিশের কভারে মুখ রাখলে ত্বকে অস্বস্তি হতে পারে। তাই পরিষ্কার বালিশের কভার ব্যবহার করবেন। মেকআপের অবশিষ্টাংশ যেন বালিশের কভারে না লাগে, সে দিকেও খেয়াল রাখবেন।
১৪ / ১৫

পুজোয় যতই ঘোরাঘুরি করুন না কেন, পর্যাপ্ত জল অবশ্যই খাবেন এবং পর্যাপ্ত ঘুমোনোরও চেষ্টা করবেন। এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy