Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোতে অল্প সময়ে কী ভাবে সাজিয়ে তুলবেন নিজের চুল? জেনে নিন চটজলদি উপায়

পুজোর দিনে ঘুরতে যাওয়ার তাড়াহুড়োয় কী ভাবে নিজের চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলবেন, সেটা নিয়ে ভেবেছেন কি?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২১:৪৭
পুজোতে কোন দিন কী জামা কাপড় পরবেন, সঙ্গে কেমন গয়না পরবেন বা সাজ কেমন হবে— এ সব নিয়ে পরিকল্পনা করতে করতেই কেটে যায় পুজোর আগের কয়েকটা দিন।
০১ / ১৫

 তবে পুজোর দিনে ঘুরতে যাওয়ার তাড়াহুড়োয় কী ভাবে নিজের চুলগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলবেন, সেটা নিয়ে ভেবেছেন কি?
০২ / ১৫

জামাকাপড়-গয়নাগাঁটির সঙ্গে মানানসই চুলের স্টাইল একটা অন্য মাত্রা এনে দেয় সাজে। কম সময়ে কী ভাবে নিজের চুলকেও সুন্দর করে সাজিয়ে তুলবেন, এই বেলা জেনে নিন ভাল করে।
০৩ / ১৫

শাড়ির সঙ্গে সাজে সাবেক ছোঁয়া আনতে খুব সহজেই বেঁধে ফেলতে পারেন হাত খোঁপা। আর এই সাধারণ খোঁপাকে অসাধারণ করে তুলতে চুলে লাগিয়ে নিন পছন্দসই ফুলের মালা।
০৪ / ১৫

হাতে যদি একটু সময় থাকে, আর চুল যদি হয় লম্বা, তবে বেণী করে নিতে পারেন। বেণীর গোড়ায় ফুল বা সুন্দর ক্লিপ লাগিয়ে নিলে বেশ মানাবে।
০৫ / ১৫

কুর্তির সঙ্গে বেশ ভাল লাগবে 'হাফ আপ, হাফ ডাউন' স্টাইল। মাথার দু’পাশের চুল নিয়ে পিছনে একটা ছোট ক্লিপ দিয়ে বেঁধে দিন। বাকি চুল খোলা থাকুক।
০৬ / ১৫

পশ্চিমি পোশাকের সঙ্গে ভাল লাগবে 'স্লিক লো পনিটেল'। মাথার মাঝখানে সিঁথি করে পুরো চুলটা ঘাড়ের কাছে রাবার ব্যান্ড বা ক্লিপ দিয়ে বেঁধে নিন।
০৭ / ১৫

এ ছাড়াও পশ্চিমি সাজে বেশ ভাল লাগে 'টুইস্টেড হাফ আপ'। মাথার দু’পাশ থেকে অল্প চুল নিয়ে পেঁচিয়ে পিছনে ‘ক্লিপ’ দিয়ে আটকে দিন। আর বাকি চুল খুলে রাখুন।
০৮ / ১৫

সাইট পার্টেড' খোলা চুল, শাড়ি বা লম্বা ধাঁচের কোনও পোশাকের সঙ্গে মানানসই। যদি চুল খোলা রাখতে চান, তবে এ ভাবে কাঁধের এক দিক করে চুল রাখতে পারেন।
০৯ / ১৫

 'হাই পনিটেল' করতে পারেন জিন্স-টপ বা ড্রেসের সঙ্গে। ভাল দেখাবে।
১০ / ১৫

'হাই পনিটেল' করতে পারেন জিন্স-টপ বা ড্রেসের সঙ্গে। ভাল দেখাবে।

পছন্দ মতো পোশাক এবং মেকআপের সঙ্গে একটা ভাল চুলের সাজ। ব্যস! চোখ টানবে আপনার পুজোর 'লুক'।
১১ / ১৫

 চুলের জট ভাল করে ছাড়িয়ে তবে চুল বাঁধবেন। এতে চুল দীর্ঘক্ষণ ঠিক থাকবে।
১২ / ১৫

চুল দীর্ঘক্ষণ একই ভাবে রাখার জন্য অতিরিক্ত পরিমাণে 'হেয়ার স্প্রে' ব্যবহার করবেন না। এতে পরবর্তীতে চুলের ক্ষতি হবে।
১৩ / ১৫

যতই ভাল করে চুল বেঁধে বাইরে বেরোন, সারাদিন ঘোরাঘুরি এবং অত ভিড়ের মাঝে চুল নষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। তাই ব্যাগে সব সময়ে চিরুণি, কিছু রাবার ব্যান্ড আর ক্লিপ রাখুন।
১৪ / ১৫

বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলে সহজ কোনও চুলের সাজ বেছে নিন। নষ্ট হয়ে গেলেও সহজেই আবার ঠিক করা নিতে পারবেন।  এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy