Health Partner
Comfort Partner
Knowledge Partner

বিয়ের পরে প্রথম লক্ষ্মীপুজো! কী ভাবে সাজলে আপনার সাজই হবে সেরার সেরা?

লক্ষ্মীপুজোর দিন নববিবাহিত বাঙালি নারী শাড়ি থেকে গয়না, শাঁখা-পলা থেকে সিঁদুর— সবেতেই ফুটিয়ে তুলতে পারেন সাবেকিয়ানা। কিন্তু লক্ষ্মীপুজোর দিন কোন কোন জিনিস ছাড়া সাজ অসম্পূর্ণ থাকবে, সেটা জানেন কী? এই বিশেষ দিনটির জন্য রইল কয়েকটি সাজপোশাকের টিপস।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৮:২৬
বাঙালি মহিলাদের লক্ষ্মীপুজোর সাজ লাল পাড় সাদা অথবা লাল পাড় হলুদ শাড়ি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। সুতি, সিল্ক বা যে কোনও অন্য কাপড়ের শাড়ি হতে পারে। তাতে সমস্যা নেই। নববিবাহিতা হোক বা যে কোনও বাঙালি নারী, প্রত্যেকেই যদি লক্ষ্মীপুজোয় এই শাড়িগুলো আটপৌরে ধাঁচে বা সাধারণ ভাবে পরেন, তা হলে সাজ জমে যাবে।
০১ / ১৩

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ় পরা খুব গুরুত্বপূর্ণ। লাল রঙের ব্লাউজ়ই লক্ষ্মীপুজোর দিনে ভাল দেখায়। হাত কাটা হোক বা হাফ হাতা কিংবা বড় হাতা— যে কোনও ধরনের লাল ব্লাউজ় পরতে পারেন এই দিন।
০২ / ১৩

 সোনালি ঝুমকো বা কানের দুল এই দিনে পরতেই হবে। সোনা হোক বা ইমিটেশন, সোনালি কানের দুল ছাড়া লক্ষ্মীপুজোর সাজ অসম্পূর্ণ।
০৩ / ১৩

শাড়ি এবং ব্লাউজ়ের সঙ্গে মানানসই লম্বা সোনালি হার, চোকার কিংবা নেকলাইন পরতেই পারেন। রুপোলি গয়না লক্ষ্মীপুজোর দিন এড়িয়ে যাওয়াই ভাল। তবে যদি কেউ মনে করেন হার পরবেন না, তবে বাদ দিলেও ক্ষতি নেই। যদিও সাবেক সাজে হার গুরুত্বপূর্ণ।
০৪ / ১৩

লক্ষ্মীপুজোয় সব বাঙালি বিবাহিতাই শাঁখা এবং পলা পরে থাকেন। এই দিনে বিবাহিত মহিলারা কোনও ভাবেই শাঁখা-পলা পরতে ভুলবেন না কিন্তু।
০৫ / ১৩

শাঁখা-পলা এবং নোয়ার সঙ্গে সোনালি রঙের একটা দুটো চুড়ি বা বালা পরবেন। নইলে হাত খালি দেখাতে পারে।
০৬ / ১৩

লক্ষ্মীপুজোর দিনে এয়োস্ত্রীরা অবশ্যই সিঁথিতে লাল বা মেরুন রঙের সিঁদুর পরবেন। সাধারণত একটু চওড়া করে সিঁদুর পরলে ভাল দেখায়। তবে যার যেমন পছন্দ, সিঁদুর তেমন করে পরাই ভাল।
০৭ / ১৩

কপালে অবশ্যই একটা লাল ছোট বা বড় মুখের সঙ্গে মানানসই টিপ পরতে হবে। সিঁদুর দিয়ে টিপ পরতে পারলে ভাল হয়। যদি না পারেন, তা হলে কেনা আঠাযুক্ত টিপ পরবেন।
০৮ / ১৩

লক্ষ্মীপুজোয় পায়ে আলতা পরা বঙ্গনারীর রেওয়াজ। তাই এ দিন অবশ্যই পায়ে ইচ্ছা মতো নকশা করে আলতা পরবেন
০৯ / ১৩

 আলতামাখা পায়ে নুপুর পরতে ভুলবেন না কিন্তু। লক্ষ্মীপুজোর সাজ সম্পূর্ণ করতে নূপুর ভীষণ প্রয়োজনীয়।
১০ / ১৩

লক্ষ্মীপুজোয় খুব বেশি চড়া মেকআপ দরকার হয় না। সাধারণ সাবেক মেকআপ, সঙ্গে একটু মোটা করে কাজলই যথেষ্ট। লিপস্টিকের রং লাল বা খয়েরি হলে ভাল হয়।
১১ / ১৩

লক্ষ্মীপুজোর দিনে চুলে খোঁপা করতে পারেন। সম্ভব হলে জুঁই বা বেল ফুল লাগাতে পারেন চুলে। আলতো করে চুলটাকে বেঁধে রাখলেও মন্দ লাগবেনা।
১২ / ১৩

লক্ষ্মীপুজোয় নাকে সোনালি নথ বা নাকছাবি শাড়ি এবং গয়নার সঙ্গে সুন্দর মানিয়ে যায়। যদি পারেন, তা হলে অবশ্যই নাকে নথ বা নাকছাবি পরবেন।  (এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ)
১৩ / ১৩

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy