Health Partner
Comfort Partner
Knowledge Partner

ভূত চতুর্দশীতে ডুব দিন গা ছমছমে গল্পে, গায়ে কাঁটা দেবে যে সব বাংলা বই পড়লে

কে না জানে ভূত চতুর্দশীর রাতে বেড়ে যায় তেনাদের আনাগোনা! সেই আমেজ আরও বাড়িয়ে দেবে ভয়ের গল্প। তাই ভূত চতুর্দশীর রাতে হাতে থাকুক বাংলা সাহিত্যের এমন দশটি বই, যা পড়তে পড়তে কখন যে ঘরের অন্ধকারও একটু বেশি রহস্যময় হয়ে উঠবে, টেরই পাবেন না!

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৭:১৯
চোদ্দো প্রদীপের আলো, ধূপের গন্ধ আর আলো আঁধারি মায়াবী পরিবেশ। কালীপুজোর আগের রাত, ভূত চতুর্দশীতে বাঙালির ঘরে ঘরে এটাই অতি পরিচিত দৃশ্য।
০১ / ১৩

ভূত-প্রেত, অশরীরী আত্মা আর অলৌকিক কাহিনির জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর কী বা হতে পারে?
০২ / ১৩

এই রাতে তেনাদের আনাগোনাও নাকি থাকে মর্ত্যলোকে। তাই ভূত চতুর্দশীর রাতে হাতে থাকুক ক্লাসিক ও সাম্প্রতিক মিলিয়ে বাংলা সাহিত্যের দশটি গা ছমছমে বই।
০৩ / ১৩

পড়তে পড়তে কখন যে ঘরের অন্ধকারও একটু বেশি রহস্যময় হয়ে উঠবে, টেরই পাবেন না!
০৪ / ১৩

তারানাথ তান্ত্রিক (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়): বাংলা ভৌতিক সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র তারানাথ তান্ত্রিক। তন্ত্রসাধনা,অশরীরী শক্তি,লোকবিশ্বাসের মিশেলে তৈরি এই সাহিত্য।
০৫ / ১৩

 মণিহারা (রবীন্দ্রনাথ ঠাকুর): গয়নার প্রতি এক নারীর প্রবল আসক্তি, দাম্পত্য জীবনের টানাপড়েন নিয়ে কালজয়ী কাহিনি ‘মণিহারা’। মনস্তাত্বিক রহস্য, সম্পর্কের জটিলতা ও অজানা আতঙ্কের স্বাদ পড়তে পারেন।
০৬ / ১৩

সব ভূতুড়ে (লীলা মজুমদার): ভূতুড়ে গল্পের জগতে ভয়, হাসি, কল্পনা এবং অদ্ভুত সব চরিত্র একসঙ্গে জায়গা করে নিয়েছে। খুব বেশি গা শিরশিরে পরিবেশের বদলে মজার ছলে ভূতের গল্প পড়তে চাইলে এই বই পড়তে পারেন।
০৭ / ১৩

বন্দী আত্মার কাহিনী (হেমেন্দ্রকুমার রায়): আত্মা, মৃত্যুর পরের জগৎ এবং অস্বাভাবিক ঘটনার রহস্যকে কেন্দ্র এই বই। গা ছমছমে অলৌকিক কাহিনির স্বাদ নিতে এই বইটি তালিকায় রাখতে পারেন।
০৮ / ১৩

ভূতে বড় ভয় পাই (হিমাদ্রিকিশোর দাশগুপ্ত): ৯টি ভৌতিক গল্প ও দু’টি উপন্যাসে সাজানো এই বইতে রয়েছে অদ্ভুত সব চরিত্র এবং অশরীরী উপস্থিতির কাহিনী।
০৯ / ১৩

কাউরীবুড়ির মন্দির (অভীক সরকার): উত্তর-পূর্ব ভারতের অরণ্য, প্রাচীন জনজাতির ইতিহাস, ধর্মীয় আচার এবং জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা রহস্যময় এক মন্দির। প্রচলিত ভূতের গল্পের বাইরে গিয়ে অন্য় স্বাদের বই।
১০ / ১৩

প্যারানর্মাল (অয়ন রাহা): অলৌকিক ঘটনা কি শুধুই কল্পনা, নাকি বাস্তবেরও কোনও অজানা দিক রয়েছে? গল্পের পাশাপাশি বাস্তব জীবনের রহস্যময় ঘটনার প্রতি আগ্রহ থাকলে এই বইটি বিশেষ আকর্ষণীয়।
১১ / ১৩

মৃত পেঁচাদের গান (সায়ক আমান): নির্জন গ্রাম, রাতের অন্ধকারে মৃত পেঁচার ডাক আর একের পর এক রহস্যময় মৃত্যু। আধুনিক বাংলা ভূতের গল্পের স্বাদ পেতে পড়তে পারেন এই বই।
১২ / ১৩

এক কাপ চা নিয়ে শুরু হোক ভুত চতুর্দশীর বই পড়া। তবে সাবধান! মাঝরাতে হঠাৎ দরজায় টোকা পড়লে বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকাবেন তো?
১৩ / ১৩

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy