Health Partner
Comfort Partner
Knowledge Partner

মেকআপ ছাড়াই ঠিকরে পড়বে জেল্লা! পুজোর মুখেই রইল সুন্দর ত্বকের সহজ টোটকা

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৫:৫৭
 ১. আপনি কি চান পুজোর সময় আপনার ত্বক উজ্জ্বল লাগবে অথচ আপনি মেকআপ করবেন না? ভিড়ের মাঝে আপনিই হবেন অনন্যা? পুজোর ঠিক আগের মুহূর্তে নিজেকে সেরা দেখাতে মেনে চলুন এই নিয়মগুলি।
০১ / ১৫

 ২. দিনে অন্তত দুই বার পরিষ্কার জলে মুখ ধুতে হবে। ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে অবশ্যই মুখ ধুয়ে নেবেন। মুখ ধুয়ে নেওয়ার ফলে ত্বকের উপর জমে থাকা ধুলো, ঘাম ও অতিরিক্ত তেল দূর হবে।
০২ / ১৫

 ৩. ত্বক তৈলাক্ত হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেননা। নিজের ত্বকের ধরন অনুযায়ী হালকা, সুগন্ধিবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম ও সতেজ দেখাবে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
০৩ / ১৫

 ৪. পুজোয় ঠাকুর দেখতে বেরোনোর আগে এসপিএফ তিরিশ বা তার বেশি সানস্ক্রিন লাগান। বাইরে থাকলে প্রায় দু’ঘণ্টা অন্তর এবং যদি ঘেমে যান তাহলে মুখ ধুয়ে প্রয়োজন মতো আবার সানস্ক্রিন লাগান। এর ফলে রোদের অতিবেগুনি রশ্মি আপনার ত্বককে ছুঁতে পারবে না।
০৪ / ১৫

  ৫. পুজোয় ঘোরাঘুরি ও ভিড়ের মধ্যে শরীরে জলের ঘাটতি হতে পারে। পুজোর দিনে ঘোরাঘুরি করলেও নিয়মিত জল পান করতে হবে। শরীর হাইড্রেটেড থাকলে ত্বকও সতেজ দেখাবে।
০৫ / ১৫

৬. পেঁপে, পেয়ারা, কমলালেবু, গাজর, শাকসবজি ও অন্যান্য রঙিন ফল প্রচুর পরিমাণে খেতে হবে। এ গুলিতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
০৬ / ১৫

৭. রাত জেগে ঠাকুর দেখা বা আড্ডা দেওয়ার পরও যতটা সম্ভব ততটা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত ঘুম চোখেমুখের ক্লান্ত ভাব কমাতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
০৭ / ১৫

 ৮. বরফের ঠান্ডা ভাপ ত্বকের জন্য খুবই ভাল। চোখের চারপাশে ফোলাভাব থাকলে পরিষ্কার কাপড়ে বরফে পুরে তা আলতো করে মুখে ঘষুন। সরাসরি বরফ ত্বকে ঘষবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
০৮ / ১৫

৯. ত্বককে উজ্জ্বল দেখানোর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।তবে সব ধরনের ত্বকে অ্যালোভেরা জেল কিন্তু খাপ খায় না। এ ক্ষেত্রে হাতের ছোট্ট অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দেখুন কোনও বিক্রিয়া হচ্ছে কি না। না হলে ব্যবহার করতে পারেন।
০৯ / ১৫

১০. যখনই মুখ ধোবেন তখনই  ধোয়ার পর হালকা এবং নরম কোনও কাপড় দিয়ে মুখ মুছবেন। শক্ত বা খসখসে কোন কাপড় বা তোয়ালে দিয়ে ভুল করেও মুখ মুছবেন না।
১০ / ১৫

১১. ত্বকের উপযোগী ময়েশ্চারাইজিং ফেস মাস্ক ব্যবহার করলে সাময়িকভাবে ত্বক নরম ও আর্দ্র দেখাতে পারে। পুজোর ঠিক আগে নতুন পণ্য ব্যবহার না করাই ভাল। বিশেষত সংবেদনশীল ত্বক হলে কখনই নতুন কিছু হঠাৎ করে ব্যবহার করা উচিত না।
১১ / ১৫

  ১২. ময়েশ্চারাইজার ব্যবহার করার সময় আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ছড়িয়ে দিন। জোরে টানাটানি বা ঘষাঘষি করবেন না। এতে ত্বকের উপরিভাগে আর্দ্রতা বজায় রাখতে সুবিধা হয়।
১২ / ১৫

১৩. ডাল, ডিম, মাছ, দই, বাদামের  মত খাবার নিজের খাদ্যতালিকায় রাখুন। ত্বকের স্বাভাবিক গঠন ও শরীরের পুষ্টির চাহিদা পূরণে এগুলি সাহায্য করে।
১৩ / ১৫

১৪. ত্বক উজ্জ্বল করার জন্যে লেবুর রস, বেকিং সোডা বা শক্ত স্ক্রাব মুখে লাগাবেন না। এগুলি ত্বকে জ্বালা ও দাগের সমস্যা বাড়াতে পারে। পরিচিত, সহনীয় ত্বক-পরিচর্যার রুটিনই বজায় রাখুন পুজোর সময়, নতুন কিছু প্রয়োগ করার দরকার নেই।
১৪ / ১৫

১৫. পুজোর সময় স্বাভাবিক নিয়মেই আপনার ত্বক উজ্জ্বল হবে যদি মেনে চলেন এই কয়েকটি নিয়ম। এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy