Health Partner
Comfort Partner
Knowledge Partner

তেল ঢাললেই হবে না, রয়েছে কৌশল! দীপাবলিতে কোন নিয়মে প্রদীপ জ্বলবে ঘণ্টার পর ঘণ্টা?

দীপাবলি মানেই আলোর উৎসব। প্রদীপে সেজে ওঠে ঘরবাড়ি। পরিবারের মঙ্গল কামনাতেই এই আয়োজন। কিন্তু প্রদীপ জ্বালাতে না জ্বালাতে নিভে যাচ্ছে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রদীপ নিভে গেলে তা অমঙ্গল। জেনে নিন, দীর্ঘক্ষণ কী করে প্রদীপ জ্বালিয়ে রাখা যায়?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৭:৪৮
সঠিক সলতের ব্যবহার: প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে খাঁটি তুলোর সলতে ব্যবহার করুন। সলতে খুব মোটা বা খুব পাতলা না হওয়াই ভাল।
০১ / ১০

সলতের দৈর্ঘ্য : প্রদীপ দীর্ঘক্ষণ ধরে জ্বালানোর জন্য সলতে দৈর্ঘ্য ঠিক হওয়া প্রয়োজন। সলতের যে অংশটি তেলের বাইরে থাকবে, সেটি খুব বেশি লম্বা হওয়া উচিত নয়। এর কারণে তেল দ্রুত খরচ হওয়া ও ধোঁয়া হওয়ার আশঙ্কা থাকে।
০২ / ১০

সরষের তেল: প্রদীপ দীর্ঘক্ষণ জ্বালানোর ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালানোই প্রচলিত রীতি। তেলের পরিমাণ প্রদীপ দীর্ঘক্ষণ জ্বালানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান।
০৩ / ১০

ঘি : দীর্ঘক্ষণ প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে ঘিয়ের ব্যবহার করা যেতে পারে। ঘি খরচ সাপেক্ষ হওয়ার জন্য এটি ব্যবহার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবুও ঘিয়ের ব্যবহার করলে প্রদীপ দীর্ঘক্ষণ জ্বলতে পারে।
০৪ / ১০

পর্যাপ্ত তেলের ব্যবহার : প্রদীপ দীর্ঘক্ষণ জ্বালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ তেলের প্রয়োজন হয়। প্রদীপে কার্পণ্য করে তেল দিলে, প্রদীপ বেশিক্ষণ জ্বলবে না।
০৫ / ১০

জানলা, দরজা, পাখা বা সরাসরি বাতাসের প্রবাহের সামনে প্রদীপ রাখবেন না।
০৬ / ১০

জানলা, দরজা, পাখা বা সরাসরি বাতাসের প্রবাহের সামনে প্রদীপ রাখবেন না।

মাটির, পিতলের বা ধাতুর প্রদীপ যেটিই ব্যবহার করবেন, সেটি যেন স্থিতিশীল হয় এবং পর্যাপ্ত জ্বালানি ধরে রাখতে সক্ষম হয়।
০৭ / ১০

পুরনো জমে থাকা তেল, কালি ও ময়লা যুক্ত প্রদীপ ব্যবহার করলে সহজেই নিভে যেতে পারে।
০৮ / ১০

 সমতল জায়গায় প্রদীপ রাখতে হবে। প্রদীপ কাত হয়ে থাকলে তেল একদিকে জমতে পারে এবং সলতে ঠিকমতো জ্বলতে না-ও পারে।  এই প্রতিবেদনটি ' আনন্দ উৎসব ' ফিচারের একটি অংশ।
০৯ / ১০

সলতের অবস্থান : প্রদীপের মধ্যে সঠিকভাবে সলতে বসাতে হয় না হলে প্রদীপ নিভে যেতে পারে। সলতের এক প্রান্ত তেল বা ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং অন্য প্রান্তটি বাইরের দিকে রাখলে টেঁকসই হয়।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy