Health Partner
Comfort Partner
Knowledge Partner

মুখের দুর্গন্ধে টেকা দায়! পুজোর ভিড়ে অস্বস্তিতে পড়তে না চাইলে কী করবেন?

কম জল খাওয়া, ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস, অন্ত্রের খারাপ স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, তীব্র অ্যাসিডিটি, ঘুমের সময়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি নানা কারণে মুখের দুর্গন্ধের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাকে কী ভাবে কমাবেন?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২২:৪৭
ছবি: এআই সহায়তায় তৈরি।

ছবি: এআই সহায়তায় তৈরি।

পুজোর ভিড়ে হঠাৎই বন্ধুর সঙ্গে দেখা। কিন্তু কথা বলতে যেতেই বিপত্তি! মুখের দুর্গন্ধে জবুথবু নিজেই! সাধারণত দাঁতের সমস্যা ও মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমা হওয়ার মতো বিভিন্ন কারণে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়। বিষয়টি স্বাভাবিক হলেও ঠাকুর দেখতে বেরিয়ে এমন ঘটনা বেশ লজ্জায় ফেলে দেবে। উপরন্তু কম জল খাওয়া, ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস, অন্ত্রের খারাপ স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, তীব্র অ্যাসিডিটি, ঘুমের সময়ে মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি নানা কারণে মুখের দুর্গন্ধের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাকে কী ভাবে কমাবেন? রইল টিপ্‌স।

প্রথমেই খাওয়াদাওয়ার উপরে নজর দিন। পুজোয় বেরিয়ে পেটপুজোর পালা চলতেই থাকে। প্রয়োজনে অতিরিক্ত পেঁয়াজ, রসুন বা তেল-মশলা জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই শ্রেয়।

দিনে দু’বার দাঁত মাজুন। নিয়মিত এই অভ্যাস এবং জিভ পরিষ্কার করা মুখের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার থাকলে জীবাণুর সংক্রমণ অনেকটাই কম হবে। নিমের কাঠি দিয়ে দাঁতন করাও কিন্তু বেশ কার্যকর হতে পারে।

খাওয়ার পরে মৌরি চিবোতে পারেন। এটি মুখের দুর্গন্ধকেও কিছুটা রোধ করে। অন্য দিকে, খাওয়াদাওয়ার পরে মৌরি পাচনেও সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার ঠিক পরেই জল পান করা উচিত নয়। কারণ এটি বিপাকের গতি ধীর করে দিতে পারে। কিন্তু মুখ পরিষ্কার করতে পারেন। যে কোনও খাবার খাওয়ার পরে কিছুটা জল মুখে নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সজোরে কুলকুচি করতে হবে, যাতে মুখে খাদ্যকণা জমে না থাকে।

এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের ঘাটতির কারণেই মুখের দুর্গন্ধ হতে পারে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Health Tips Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy