Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোয় রাতজাগা, দেদার অনিয়ম! শরীরকে চেনা ছন্দে ফেরান খুব সহজে, পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ

পুজোর সময় অনিয়মিত জীবনযাপনের ফলে শরীরের বারোটা বাজিয়ে ফেলেছেন তো? এ বার একটু নজর দিন শরীরের উপর। কী কী নিয়ম অনুসরণ করলে আবারও ফিরে পাবেন শরীর-স্বাস্থ্য? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ২১:০৬
পুজোর সময় সারারাত জেগে ঠাকুর দেখা, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার এই সব তো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু শরীরের বারোটা বাজিয়ে ফেলেছেন তো?
০১ / ১৫

এ বার একটু নজর দিন শরীরের উপর। অনিয়ম তো অনেক হল। কী কী নিয়ম অনুসরণ করলে আবারও ফিরে পাবেন শরীর-স্বাস্থ্য। রইল পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের পরামর্শ।
০২ / ১৫

তিনি জানান, পুজোর এত অনিয়মের পরে শরীর ঠিক রাখতে কোন ‘ডিটক্স ডায়েট’ প্রয়োজন নেই। শরীর থেকে দূষিত পদার্থ যকৃৎ, কিডনি, ফুসফুস ও পরিপাকতন্ত্র খুব স্বাভাবিক ভাবে বের করে দেয়।
০৩ / ১৫

বাড়ির খাবার খান। বাইরের খাবার এ কয় দিন একেবারে বাদ দিন।
০৪ / ১৫

বাড়ির খাবার খান। বাইরের খাবার এ কয় দিন একেবারে বাদ দিন।

এই সময় নিজের খাবারের তালিকায় রাখতে পারেন, শাকসবজি, ফল, ডাল, দই ইত্যাদি।
০৫ / ১৫

এছাড়াও মাছ, ডিম, মাংস অর্থাৎ কম চর্বিযুক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার।
০৬ / ১৫

এছাড়াও মাছ, ডিম, মাংস অর্থাৎ কম চর্বিযুক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার।

পুজোর সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা ভারী খাবার খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা যায়। এর থেকে বাঁচতে বেশি  খাদ্যতন্তু (ফাইবার) যুক্ত খাবার খান।
০৭ / ১৫

এ ছাড়াও নিজের শরীরের পর্যাপ্ত পরিমান জল পান করুন।
০৮ / ১৫

এ ছাড়াও নিজের শরীরের পর্যাপ্ত পরিমান জল পান করুন।

 তেলে ভাজা খাবার বা তেল যুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। তার বদলে বাড়িতে বানানো হালকা খাবার খান।
০৯ / ১৫

 প্রক্রিয়াজাত চিনিযুক্ত ঠাণ্ডা পানীয় (কোল্ড ড্রিঙ্ক) ও মদ্যপান করবেন না।
১০ / ১৫

 প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন। রাত করে খাবার খাওয়া এড়িয়ে চলুন।
১১ / ১৫

নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন। তবে অতিরিক্ত ব্যায়াম অপ্রয়োজনীয়। নিয়মিত হালকা শরীরচর্চা করুন।
১২ / ১৫

পুজোতে রাত জেগে ঠাকুর দেখার জন্য শরীরে ঘুমের অভাব হয়। তাই শরীরের সম্পূর্ণ ক্লান্তি কাটাতে পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজনীয়।
১৩ / ১৫

 অকারণে কড়া ডায়েটের দিকে ঝুঁকবেন না। এতে হিতে বিপরীত হবে।
১৪ / ১৫

অকারণে কড়া ডায়েটের দিকে ঝুঁকবেন না। এতে হিতে বিপরীত হবে।

তবে অবাধ অনিয়মে যদি শরীরের গুরুতর কোনও সমস্যা দেখা দেয় সে ক্ষেত্রে এই সব ঘরোয়া উপায়ে কাজ হবে না একেবারেই। সে ক্ষেত্রে যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy