এক ঢিলে দুই পাখি! দীপাবলিতে এই বিশেষ মোমবাতি রাখলে ভাল থাকবে মন, দূর হবে পোকাও
দীপাবলিতে বাড়িতে সাধারণ মোমবাতি বা বিভিন্ন ধরনের প্রদীপ তো অনেক বছরই জ্বালালেন। কখনও ভেবেছেন সুগন্ধযুক্ত মোমবাতি এ বছর জ্বালালে অন্যরকম কী হতে পারে? সুগন্ধযুক্ত মোমবাতি শুধুমাত্র সৌরভে পরিচয় দেয়না এর সঙ্গে এই মোমবাতির আরও অনেক গুণাবলী আছে।
কখনও ভেবেছেন সুগন্ধযুক্ত মোমবাতি এ বছর জ্বালালে অন্যরকম কী হতে পারে? সুগন্ধযুক্ত মোমবাতি শুধুমাত্র সৌরভে পরিচয় দেয়না এর সঙ্গে এই মোমবাতির আরও অনেক গুণাবলী আছে।
উৎসবের বাজারে যে কোনও দোকানে কিংবা অনলাইন কেনাকাটার অ্যাপে বিভিন্ন গন্ধ ও রঙের সুগন্ধি মোমবাতি খুব সহজেই পাওয়া যায়। অনেকে আবার শখ করে বাড়িতেও বানিয়ে নেন এই মোমবাতি।
ঘরে সুন্দর সুবাস ছড়ানো ছাড়াও অ্যারোমাথেরাপির ক্ষেত্রে এই মোমবাতির ভূমিকা অনেক। তবে বিভিন্ন সুগন্ধের কার্যকারিতা ও উপকারিতা কিন্তু আলাদা।
শুধুমাত্র ঘরের সৌন্দর্যই বাড়ে না বা ঘরের সুবাস সুন্দর হয় না এর আরও বেশ কয়েকটি ভাল দিক আছে।
সারা দিনের ক্লান্তি শেষে ল্যাভেন্ডার, চন্দন বা গোলাপের মতো সুগন্ধযুক্ত মোমবাতি মনকে শান্ত করতে এবং ধকল বা উদ্বেগ কমাতে দারুণ সাহায্য করে।
আরও পড়ুন:
জুঁই ফুলের সুবাস-যুক্ত মোমবাতি ঘরকে মনোরম ও সতেজ করে তোলে।
সমস্ত মোমবাতিতে লেমনগ্রাস বা সিট্রোনেলা এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়, তার গন্ধে দীপাবলির সন্ধ্যায় ঘরে পোকামাকড় ও মশার উপদ্রব অনেকটাই কমে।
যাঁদের তীব্র গন্ধে বা ধোঁয়াতে অ্যালার্জির ধাত রয়েছে, তাঁদের এই ধরনের সুগন্ধি মোমবাতি ব্যবহারের সময়ে একটু সতর্ক থাকতে হবে।
খুব তীব্র গন্ধযুক্ত মোমবাতি না জ্বালানোই ভাল। ভালো ও বিশ্বস্ত ব্র্যান্ডের থেকে এই ধরনের মোমবাতি কেনা উচিত। কম দামি প্যারাফিন বা নিম্নমানের রাসায়নিকযুক্ত কৃত্রিম মোমের গন্ধে উপকারের বদলে ক্ষতি হয় বেশি।
আরও পড়ুন:
সাধারণ মোমবাতির তুলনায় এর দাম কিছুটা বেশি হলেও, দীপাবলির ক’টা দিন ঘরের এক কোণে সুগন্ধি মোমবাতি জ্বালানো মন্দ নয়।
বাড়িতে উৎসবের আমেজ তৈরি হবে, ভাল থাকবে আপনার মনও। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।