ভাইফোঁটা হোক বা বোনফোঁটা, যে সব উপহার দিতে পারেন আদরের বোন বা দিদিকে
ভাইদের দীর্ঘায়ু কামনায় ফোঁটা। ভাই যেমন উপহার পায়, বোনও তো পায়। একই ভাবে বোনেদের সুরক্ষা এবং দীর্ঘায়ু কামনা করে ইদানীং অনেকেই ভ্রাতৃদ্বিতীয়ায় বোনফোঁটার আয়োজনও করেন। এই বিশেষ দিনে বোনদের কী উপহার দেবেন ভেবেছেন? রইল কিছু পরামর্শ —
পেপার স্প্রে : যে কোনও উপহারের সঙ্গে বোনেদের হাতে অবশ্যই তুলে দিন একটা পেপার স্প্রে। নিজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় কাজে আসে এটি। বোনের জন্য সবচেয়ে দামি উপহার হয়ে উঠতে পারে এই স্প্রে।
মনের মতো শাড়ি, চুড়িদার বা যে কোনও ধরনের পছন্দের পোশাক উপহার দিতে পারেন প্রিয় বোনটিকে।
বোন কি গয়না ভালবাসে? তবে অক্সিডাইজড ঝুমকো, ট্রেন্ডি কানের দুল, পেনড্যান্ট বা ব্রেসলেট হতে পারে সুন্দর উপহার।
সাজুনি বোন রূপটানে মজে থাকলে তাকে দিন লিপস্টিক, ব্লাশ, কাজল, আইশ্যাডো কিংবা তার পছন্দের ব্র্যান্ডের মেকআপ সেট।
শুভকামনায় সঙ্গী হোক সুরভি। পছন্দ অনুযায়ী ফ্লোরাল, ফ্রেশ বা সুন্দর গন্ধের পারফিউম বেছে দিদি বা বোনকে উপহার দিন।
আরও পড়ুন:
দিতে পারেন হ্যান্ডব্যাগ বা স্লিং ব্যাগ। অফিস, কলেজ বা বেড়াতে যেতে দিব্যি কাজে লাগবে পছন্দসই একটি ব্যাগ।
ঘড়িপ্রেমী বোনকে সুন্দর হাতঘড়ি কিংবা ফিটনেস ট্র্যাকিংয়ের সুবিধাযুক্ত স্মার্টওয়াচ উপহার দিতে পারেন।
অন্য রকম কিছু উপহার দিতে চাইলে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম ও ফেস মাস্ক দিয়ে সাজিয়ে দিতে পারেন উপহারের বাক্স।
বোন বা দিদি গান শুনতে ভালবাসে? কিংবা সারা দিন কাটে ফোনেই? উপহার দিতেই পারেন ওয়্যারলেস ইয়ারবাডস।
আরও পড়ুন:
বই পড়তে ভালবাসে বোন? তার হাতে তুলে দিন প্রিয় লেখকের নতুন বই, উপন্যাস বা একটি বুক গিফট সেট।
দিদি বা বোন গাছ ভালবাসলে সেরামিক টবে মানিপ্ল্যান্ট, সাকুলেন্ট বা অন্য কোনও ছোট গাছ উপহার দিতে পারেন।
মিষ্টিপ্রেমী বোনেদের জন্য দারুণ উপহার হতে পারে চকোলেট, কুকিজ ও তার পছন্দের মিষ্টিতে সাজানো একটি সুন্দর গিফট বক্স। এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।