Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর পরে ঘরের অবস্থা কাহিল? সারা দিনের ব্যস্ততা সামলে জামাকাপড় গোছাবেন কী ভাবে? রইল টিপস

পুজো-পরবর্তী অগোছালো ঘরদোরে মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছিটিয়ে থাকে সদ্য পরা নতুন জামাকাপড়। সেগুলোকে গুছিয়ে ফেলতে পারলেই ঘর অনেকটা পরিষ্কার হয়ে যাবে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২২:০৩
 পুজো শেষ। আবার সেই একঘেয়ে জীবন শুরু। পুজোর হইহুল্লোড়ের মধ্যে কখন যে বাড়িটা অগোছালো হয়ে যায়, বোঝাই যায় না। এ দিকে, চেনা রুটিনে ফিরে ব্যস্ততা শুরু হলে কিছু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তখন হুঁশ ফেরে বটে, কিন্তু ব্যস্ততার মধ্যে ঘর গোছানোটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার জন্যই রইল কিছু উপায়।
০১ / ১৫

পুজো শেষ। আবার সেই একঘেয়ে জীবন শুরু। পুজোর হইহুল্লোড়ের মধ্যে কখন যে বাড়িটা অগোছালো হয়ে যায়, বোঝাই যায় না। এ দিকে, চেনা রুটিনে ফিরে ব্যস্ততা শুরু হলে কিছু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তখন হুঁশ ফেরে বটে, কিন্তু ব্যস্ততার মধ্যে ঘর গোছানোটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তার জন্যই রইল কিছু উপায়।

পুজো-পরবর্তী অগোছালো ঘরদোরে মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়েছিটিয়ে থাকে সদ্য পরা নতুন জামাকাপড়। সেগুলোকে গুছিয়ে ফেলতে পারলেই ঘর অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
০২ / ১৫

কিন্তু কাজটা সহজ নয়। কারণ গোছানোর আগে সে সব জামাকাপড় কাচতেও তো হবে। তার জন্য সময় লাগবে অনেকটা। ব্যস্ততার মধ্যে সেই সময় বার করাটাই কষ্টকর। তা ছাড়া পুজোর পরে একরাশ ক্লান্তি যেমন ঘিরে ধরে, তেমনই থাকে উৎসব শেষের বিষাদ।
০৩ / ১৫

এতগুলো সমস্যার একটাই সমাধান। আগে ভাগ করে নিন কবে কোন পোশাকটা কাচবেন।
০৪ / ১৫

এতগুলো সমস্যার একটাই সমাধান। আগে ভাগ করে নিন কবে কোন পোশাকটা কাচবেন।

সুতির জামা কাপড় হাতে কাচা যায়। কিন্তু জর্জেট, শিফন, ভারী কাজের সিল্কের শাড়ি, জরির কাজ করা শাড়ি, ব্লেজার, স্যুট— এই ধরনের পোশাকআশাক বাড়িতে কাচা যায় না। তাই সেগুলোকে বাছাই করে ড্রাই ক্লিনিং–এর জন্য পাঠিয়ে দিন। অনেকটা কাজও কমে যাবে এতে। পরিষ্কার হয়ে এলে আলমারিতে তুলে রাখলেই হবে।
০৫ / ১৫

অনেক সময়ে সাদা জামাকাপড়ে দাগ লেগে যায়। তা কিছুতেই উঠতে চায় না। কিন্তু দাগ না উঠলে তো পোশাকটাই নষ্ট। এর জন্যও রয়েছে কিছু ঘরোয়া উপায়।
০৬ / ১৫

শুধু গুঁড়ো ডিটারজেন্টে কাজ না হলে, তরল ডিটারজেন্ট ১০ থেকে ১৫ মিনিট দাগ ধরা জায়গায় লাগিয়ে রেখে দিন। তার পরে জায়গাটা হাত দিয়ে ঘষে দাগ তুলে জল দিয়ে ধুয়ে নিন।
০৭ / ১৫

তা-ও যদি দাগ না যায়, তবে বেকিং সোডা আর লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। দাগ ধরা জায়গা জল দিয়ে ধুয়ে তার উপরে ওই পেস্ট লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। তার পরে ভাল ভাবে ঘষে জল দিয়ে ধুয়ে নিন।
০৮ / ১৫

যদি দেখেন তবুও একটু দাগ আছে, তা হলে রোদে শুকিয়ে নিন জামাটা। দেখবেন দাগ উধাও।
০৯ / ১৫

দাগ সম্পূর্ণ না ওঠা পর্যন্ত ইস্ত্রি করবেন না। তা হলে পরে আর সেই দাগ ওঠানো সম্ভব হবে না।
১০ / ১৫

ধোওয়ার সময়ে সাদা বা হালকা রঙের সঙ্গে খুব রঙিন জামাকাপড় জলে দেবেন না। রং উঠে সাদা বা হালকা রঙের পোশাকে লেগে যেতে পারে। সে রং তোলা কঠিন হবে।
১১ / ১৫

কিছু পোশাক কড়া রোদে দিলে রং নষ্ট হয়ে যেতে পারে। সেই অনুযায়ী বুঝেশুনে কড়া রোদে বা ছায়াতে জামাকাপড় শুকোতে দেবেন।
১২ / ১৫

সমস্ত জামাকাপড় কাচার পরে শুকিয়ে গেলে ভাঁজ করে আলমারিতে তুলে রাখুন।
১৩ / ১৫

সমস্ত জামাকাপড় কাচার পরে শুকিয়ে গেলে ভাঁজ করে আলমারিতে তুলে রাখুন।

জামাকাপড় ভাল রাখতে আলমারিতে ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। সুবাসও থাকবে, পোকামাকড়ও পালাবে।
১৪ / ১৫

এ ভাবেই ধীরে ধীরে সব জামাকাপড় পরিস্কার করে ফেললেই দেখবেন আপনার ঘর অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। তার পরে বিছানাপত্র, আসবাব একটু মোছামুছি করে গুছিয়ে নিলেই আপনার ঘরদোর ফিরে পাবে তার আগের চেহারা।   এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy