লক্ষ্মীপুজোর আগে বাড়িতে আনুন এই ৮ গাছ! বাস্তুমতে কোনটি কোথায় রাখলে সংসার হবে সুখের?
হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে কলাগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর মণ্ডপ সাজানো থেকে বিভিন্ন ধর্মীয় রীতিতে কলাগাছ ব্যবহৃত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাছকে শুভ বলে মনে করা হয়।
লক্ষ্মীপুজোয় ঘর সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে? আলপনা, প্রদীপ আর ফুলের পাশাপাশি বাড়ির সবুজ কোণটিকেও সাজিয়ে তুলতে পারেন নানা গাছে। প্রচলিত বাস্তুবিশ্বাসে কিছু গাছকে সুখ, সমৃদ্ধি ও ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়।
তবে শুধু সৌভাগ্যের আশায় গাছ কিনলেই হবে না, বাড়ির আলো-বাতাস, জায়গা এবং পরিচর্যার সুবিধার কথাও মাথায় রাখা জরুরি। কোন গাছ রাখতে পারেন বাড়িতে? রইল দশটি পরিচিত গাছের হদিস।
বাঙালি বাড়িতে তুলসিগাছের ধর্মীয় গুরুত্ব দীর্ঘদিনের। বহু পরিবারে নিয়মিত তুলসিপুজোর রেওয়াজ রয়েছে। প্রচলিত বাস্তুবিশ্বাসে বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে তুলসিগাছ রাখা শুভ।
তালিকায় দ্বিতীয়টি হল মানি প্ল্যান্ট গাছ। বাস্তু বলছে, এটি সুখ, সমৃদ্ধি বাড়িয়ে তোলে। অনেকে নীল পাত্রেও গাছটি রাখেন, যদিও নীল পাত্রে রাখলেই সম্পদ বাড়ে, এমন দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই গাছ যেন মাটি স্পর্শ না করে তাহলে ক্ষতি হয় বেশি।
হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানে কলাগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর মণ্ডপ সাজানো থেকে বিভিন্ন ধর্মীয় রীতিতে কলাগাছ ব্যবহৃত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাছকে শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন:
বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ-পূর্ব দিকে রাখতে পারেন লাকি ব্যাম্বু গাছ। অফিসের ডেস্কেও শোভা পেতে পারে এই গাছ। ফেং শুইয়ের প্রচলিত বিশ্বাসে একে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক ধরা হয়।
বাড়িতে সুগন্ধ আনতে চাইলে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন। বাড়ির পূর্ব দিক ও উত্তর দিকে এই গাছ রাখলে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে বলেই দাবি বাস্তুতন্ত্রের।
রাখতে পারেন অর্কিড। বাস্তুমতে এই গাছ বাড়ির অশুভ শক্তিকে নষ্ট করে। বাড়ির দক্ষিণ ও পশ্চিম কোণে রাখা ভাল। অধিকাংশ ঘরোয়া অর্কিডের ক্ষেত্রে আলো, উপযুক্ত বাতাস চলাচল এবং পরিমিত জল প্রয়োজন।
এছাড়াও রাখতে পারেন পিওনি গাছ। যা বাড়িতে ভালবাসার জোয়ার আনে। দরজার দক্ষিণ-পশ্চিম দিকে এই গাছ রাখলে এই উপকারগুলি পেতে পারেন। পিওনি ফুল তার রূপের জন্য পরিচিত। চীনা সংস্কৃতিতে এই ফুলকে সমৃদ্ধি, সৌভাগ্য ও ভালবাসার প্রতীক হিসেবে দেখা হয়।
আরও পড়ুন:
রাখতে পারেন জেড গাছ। যা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখলে পারিবারিক বন্ধন আরও জোরালো হয় বলেই দাবি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)