Health Partner
Comfort Partner
Knowledge Partner

নতুন জামা তো হল, এ বার ঘর সাজাবেন কী দিয়ে? কম টাকায় এই জায়গায় মিলবে সব

ঘর সাজাতে গেলেই যে মোটা টাকা খরচ করতে হবে, এমন নয়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু বাজারে কম বাজেটেই মিলতে পারে ঘর সাজানোর নানা সামগ্রী।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৭
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পুজো মানেই নতুন জামাকাপড়, সাজগোজ, বাড়িতে উৎসবের আমেজ। পুজোর আগে শুধু নিজের সাজ নয়, ঘরের সাজেও বদলে দিতে পারে সব কিছু। কিন্তু হায়! পকেটে টান? ঘর সাজাতে গেলেই যে মোটা টাকা খরচ করতে হবে, এমন নয়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু বাজারে কম বাজেটেই মিলতে পারে ঘর সাজানোর নানা সামগ্রী। নকল গাছ থেকে বিছানার চাদর, চিনামাটির বাসন থেকে আলো— পছন্দের জিনিস খুঁজতে ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলি। চলুন ঢুঁ দেওয়া যাক।

গড়িয়াহাট

ঘর সাজানোর জিনিসের জন্য গড়িয়াহাট বরাবরই জনপ্রিয়। বিছানার চাদর, পর্দা, চিনামাটির জিনিস থেকে শুরু করে নানা ধরনের শৌখিন সামগ্রী পাওয়া যায় এখানকার দোকানগুলিতে। নিজের পছন্দ এবং দাম অনুযায়ী ঘর সাজানোর জিনিস বেছে নিতে পারেন। তবে দরাদরি করতে ভুলবেন না যেন!

নিউ মার্কেট

কম খরচে ঘরকে একটু অন্য রকম করে সাজাতে চাইলে নিউ মার্কেট এলাকার দোকানগুলিও ঘুরে দেখতে পারেন। বিভিন্ন দামের নানা ধরনের সাজসজ্জার সামগ্রী পাওয়া যায় এখানে। একাধিক দোকান ঘুরে দাম এবং পছন্দ মিলিয়ে কেনাকাটা করার সুযোগও রয়েছে। পুজোর আগে এই সব জায়গায় পা রাখার জায়গা থাকে না। চেষ্টা করবেন সকালের দিকে যাওয়ার। ভিড় কিছুটা কম থাকে।

বাইপাসের ফুটপাতের দোকান

চিনামাটির বাসন কিংবা ছোটখাটো ঘর সাজানোর সামগ্রী কিনতে চাইলে বাইপাসের পাশের দোকানগুলিও দেখে নিতে পারেন। অনামি দোকানের চোখ ধাঁধানো সব জিনিস দিয়েই সাজিয়ে ফেলুন আপনার বাড়ি।

এজ়রা স্ট্রিট

ঘরের সাজে আলো যোগ করতে চাইলে এজ়রা স্ট্রিট হতে পারে আপনার সেরা ঠিকানা। ঝাড়বাতি, লণ্ঠন, বিভিন্ন ধরনের আলোর সম্ভারে পরিপূর্ণ এই জায়গা। তবে নকল হতে সাবধান। যাচাই করে তবেই জিনিস কিনবেন।

হস্তশিল্পের মেলা

শহরে পুজোর আগে বিভিন্ন জায়গায় বসে হস্তশিল্পের মেলা। সেখানেও ঘর সাজানোর জন্য শৌখিন সামগ্রী পাওয়া যায়। মাটির জিনিস, দেয়ালসজ্জার উপকরণ দিয়ে ঘরের চেহারায় আনতে পারেন সামান্য বদল।

ঘর সাজানোর জন্য সব সময় বড় বাজেটের প্রয়োজন হয় না। একটু পরিকল্পনা করে প্রয়োজনমতো জিনিস কিনলেই বদলে যেতে পারে বাড়ির অন্দরসজ্জা। তাই পুজোর আগে নিজের বাজেট ঠিক করে বেরিয়ে পড়ুন কলকাতার এই বাজারগুলিতে। নিজেকে সাজানোর পাশাপাশি সেজে উঠুক আপনার নিজের আবাসস্থলটিও।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Home Decoration Tips Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy