Health Partner
Comfort Partner
Knowledge Partner

ঘরেরও হোক পুজোর সাজ, নতুন পর্দা লাগাতে গেলে মাপ নেবেন কী করে?

এই পুজোর মরসুমেই নতুন পর্দায় সেজে উঠুক আপনার ঘর। তবে তার আগে মাথায় রাখুন কয়েকটি কথা।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:০০
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুজোয় শুধু নিজের বা পরিবারের জন্য নতুন জামা কিনলেই কি শেষ? নিজের বাড়িকেও তো খানিক নতুন সাজ দিতে হয়। বহুতল বাসস্থানের যুগে ফি বছর ঘর রঙ করার সুযোগ বা প্রয়োজন কমেছে। প্রশ্ন হল, তা হলে ঘর সাজাবেন কী করে? এর সহজতম উপায় হল জানলা-দরজায় পর্দা লাগানো এবং সময় বিশেষে তা পাল্টে দেওয়া।

পর্দা কি স্রেফ আপনার গৃহসজ্জার উপকরণ? মোটেই না। বরং তার রং, কাপড়ের চরিত্র বাছাই আপনার ব্যক্তিত্ব, রুচিবোধ সম্পর্কে যেমন বার্তা দিতে পারে, তেমনই আপনার ঘরেরও একটি ব্যক্তিত্ব রচিত হয় এর মাধ্যমে।

পর্দার রয়েছে নির্দিষ্ট কিছু উপযোগিতাও। ঘরের তাপমাত্রা, আলো চলাচল, ধুলো ও পোকামাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পর্দা অত্যন্ত কার্যকরী।

তা হলে আর দেরি কীসের? এই পুজোর মরসুমেই নতুন পর্দায় সেজে উঠুক আপনার ঘর। তবে তার আগে মাথায় রাখুন কয়েকটি কথা:

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

১। পর্দা লাগাতে গেলে প্রথমেই যেটা দরকার, তা হল জানলার উপরে মাউন্ট রড বসানো। তার জন্য জরুরি জানলার যথাযথ মাপ নেওয়া।

২। জানলার মাপ দু’রকম ভাবে নেওয়া যায়: চওড়ায় বাইরের পরিধির মাপ আর ভিতরের দিকের প্রস্থের মাপ। দু’ট‌ি মাপই কাজে লাগে রড বসানোর জন্য।

৩। যদি জানলার ফ্রেমে রড বসাতে চান, তা হলে ভিতরে যতটা চওড়া, তার থেকে দু’পাশে দেড় করে মোট তিন ইঞ্চি বেশি হিসেব করতে হবে। আর যদি জানলার ফ্রেম থেকে কিছুটা উঁচুতে, দেওয়ালে রড বসাতে চান, তা হলে জানলার বাইরের পরিধির থেকে তিন-তিন করে মোট ছয় ইঞ্চি বেশি হিসেব ধরে মাপ নিতে হবে।

৪। রড এবং জানলার এই মাপগুলি মাথায় রেখে তবেই কিনবেন পর্দা। অন্যথায় পর্দাও হবে বেমানান, পয়সাও যাবে জলে।

Durga Puja 2022 ananda utsav 2022 Curtain Home Decor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy