Health Partner
Comfort Partner
Knowledge Partner

আপনার বারান্দার সাজ নিমেষে বদলে ফেলুন এই উপায়ে

বাড়ি যদি একটু পুরনো দিনের হয়, সে ক্ষেত্রে হোগলাপাতা, বেত অথবা বাঁশের তৈরি মোড়া ব্যবহার করতে পারেন। বারান্দার আয়তন বুঝে নিয়ে মেঝেতে কুশন বা গদি বিছিয়ে নিন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৯:৫৬
এক চিলতে বারান্দা মনের মতো

এক চিলতে বারান্দা মনের মতো

‘বারান্দায় রোদ্দুর...আমি আরামকেদারায় বসে...’ - আরামকেদারা হোক বা না হোক বারান্দাটি বেশ আরামদায়ক হতে হবে কিন্তু। আমাদের কত মুহূর্তের সাক্ষী যে এই বারান্দা, তার ইয়ত্তা নেই। কত ভাল লাগা বা মন খারাপের স্মৃতির আসা যাওয়া, বেশির ভাগই তো এই বারান্দায় বসে তাই না?

অবসর কাটাতে এক চিলতে বারান্দাই যথেষ্ট। কিন্তু বুঝে উঠতে পারছেন না বারান্দাটিকে আরও একটু আরামদায়ক বানাবেন কী ভাবে? গাছপালা তো রয়েছেই, এর সঙ্গে একটু বসার জায়গা থাকলে কেমন হয়? ছোট্ট বারান্দায় মানানসই আসবাব রাখতে পারলে বারান্দার চেহারা যেমন পালটে যায়, তেমনই বসার আয়োজনও হয়ে যায় একাধারে। কী ভাবে ঠিক জায়গায় ঠিক আসবাব রাখলে বারান্দার চেহারা পাল্টে যাবে, তার হদিস নিয়ে এল আনন্দ উৎসবের এই প্রতিবেদন।

অবসরটুকু থাক এখানেই

অবসরটুকু থাক এখানেই

কুশন বা গদি মোটামুটি সব বাড়িতেই এখন সহজলভ্য। বারান্দার আয়তন বুঝে নিয়ে মেঝেতে কুশন বা গদি বিছিয়ে নিন। একটু আয়েশ করে সময় কাটানোর একেবারে আদর্শ। বারান্দার এক দিকের কোণে মাটির টব বা অন্য কোনও পাত্রে জল দিয়ে কিছু গাছ বা লতাপাতা রেখে দিন। বাড়ির নান্দনিকতা বেড়ে যাবে বেশ খানিকটা।

বাড়ি যদি একটু পুরনো দিনের হয়, সে ক্ষেত্রে বারান্দায় হোগলাপাতা, বেত অথবা বাঁশের তৈরি মোড়া রাখতে পারেন। বারান্দায় আসবাব থাকলে বৃষ্টির বিষয়টিও মাথায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে বৃষ্টির ছাঁটে আসবাব যেন ভিজে না যায়। তা এড়াতেই অনেকে বারান্দায় প্লাস্টিকের আসবাব ব্যবহার করে থাকেন, যা একেবারেই মানানসই নয়। বরং বারান্দার সৌন্দর্য নষ্ট করে। সবুজ গাছপালায় ঘেরা বারান্দায় প্লাস্টিকের আসবাব একেবারেই বেমানান।

পুরনো দিনের বাড়ি হলে রাখতে পারেন মোড়া

পুরনো দিনের বাড়ি হলে রাখতে পারেন মোড়া

অবসরে যদি লেখালিখি বা গান শোনার অভ্যেস থাকে আর বারান্দা যদি ছোট হয়, তা হলে রাখা যেতে পারে ছোট গোলাকার কাচের টেবিল। তাতে থাক ছোট ছোট টি-পট, ফুলদানি আর কলম-ডায়েরি। বিকেলের চায়ের আয়োজনের জন্যও উপযুক্ত এ রকম ছিমছাম অথচ আভিজাত্যে ভরপুর এক চিলতে বারান্দা।

তবে আর দেরি কেন! পছন্দ মতো সাজিয়ে তুলুন নিজের ছোট্ট বারান্দা। নিজের মতো উপভোগ করুন একান্ত অবসর।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Home Decor Tips Furniture

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy