Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর গন্ধ এসেছে! ঘরের বাতাসে খাঁটি বাঙালিয়ানার সুবাস আনবেন যে যে উপায়ে

কিন্তু ভাবুন তো, একটা সুন্দর সাজানো ঘরে ঢুকে যদি কোনও বাজে গন্ধ নাকে আসে বা কোনও ভাল গন্ধই না পান, তা হলে কেমন লাগবে?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৮:৩২
নতুন জামাকাপড়, ঘর সাজানো— সবই তো হল। কিন্তু ভাবুন তো, একটা সুন্দর সাজানো ঘরে ঢুকে যদি কোনও বাজে গন্ধ নাকে আসে বা কোনও ভাল গন্ধই না পান, তা হলে কেমন লাগবে?
০১ / ১৫

এতে ক্ষতি কিছু নেই। কিন্তু একটি সুন্দর করে সাজানো ঘরে যদি সুন্দর গন্ধও থাকে, তা হলে পুরো বিষয়টা আরও ভাল হয়ে ওঠে।
০২ / ১৫

 আপনি যদি ঘরের সুবাসে রাখতে চান বাঙালিয়ানার ছোঁয়া, তার জন্য কোনও দামি রুম ফ্রেশনার ব্যবহার করার দরকার নেই।
০৩ / ১৫

আমাদের চারপাশে থাকা খুব সাধারণ জিনিস ব্যবহার করেও আপনার ঘর হয়ে উঠবে সুরভিত।
০৪ / ১৫

যদি ঘরে পুজো-পুজো গন্ধ আনতে চান, তবে কর্পূর ব্যবহার করতে পারেন।
০৫ / ১৫

যদি ঘরে পুজো-পুজো গন্ধ আনতে চান, তবে কর্পূর ব্যবহার করতে পারেন।

বাজারে এখন খুব কম দামে সুগন্ধ ছড়ানোর বৈদ্যুতিক যন্ত্র পাওয়া যায়। কর্পূরের সুবাস ছড়াতে ব্যবহার করতে পারেন এই যন্ত্র।
০৬ / ১৫

পুজোর আমেজ আনতে সাহায্য করে ধুনো। বাঙালি বাড়িতে সন্ধেবেলা পুজোর সময়ে ধুনো ব্যবহার করা হয়।
০৭ / ১৫

আপনি চাইলে অন্য সময়েও ঘর সুগন্ধে ভরাতে পারেন ধুনোর ব্যবহারে। তবে বেশি ধুনোর ধোঁয়া ঘরের মধ্যে আটকে থাকলে শ্বাসের সমস্যা হতে পারে। তাই ঘরের বাতাস চলাচল ঠিক রাখার দিকে নজর দেবেন।
০৮ / ১৫

চন্দনের সুবাস ঘরে খুব সুন্দর আমেজ তৈরি করে। তাই চাইলে চন্দনের ধূপ ব্যবহার করতে পারেন।
০৯ / ১৫

এ ছাড়াও ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল।
১০ / ১৫

এ ছাড়াও ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল।

ঘর লাগোয়া বারান্দায় রাখতে পারেন, গন্ধরাজ, রজনীগন্ধা, বেলি, জুঁই ইত্যাদির মতো সুগন্ধি ফুলের গাছ।
১১ / ১৫

দুর্গা পুজোর আমেজ আনতে ব্যবহার করতে পারেন শিউলি। ছোট একটা পাত্রে জল দিয়ে তাতে কয়েকটি শিউলি ফুল রেখে দিলে অনেকক্ষণ সুবাস ছড়াবে।
১২ / ১৫

এ ছাড়াও ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন বিভিন্ন সুগন্ধি ফুল।
১৩ / ১৫

এ ছাড়াও ঘরের ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন বিভিন্ন সুগন্ধি ফুল।

 সব সময়ে যে ফুল কিনে আনতে হবে, তা নয়। বাড়ির বাগানে ফোটা ফুলও ঘরে এনে ফুলদানি বা কোনও পাত্রে জল দিয়ে রাখতে পারেন।
১৪ / ১৫

যে কোনও সুরভি সাধারণত সকলের মন ভাল করে দেয়। ঘরের পরিবেশটা সুন্দর হয়ে ওঠে। পুজোর সময়ে তা ব্যবহার করে আপনার সাধারণ ঘরকেই দিন অসাধারণ এক বাঙালিয়ানার ছোঁয়া। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)
১৫ / ১৫

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy