পুজোর আগে ঘরদোর পরিষ্কার করার পালা শুরু হয়ে গিয়েছে। আলমারি থেকে রান্নাঘর— সব কিছুই যখন সাজাচ্ছেন নতুন ভাবে, তখন নিজের শখের মানিব্যাগটা নয় কেন? দিনের পর দিন জমে থাকা রসিদ, অপ্রয়োজনীয় কাগজ কিংবা পুরনো ছবি এখনও সেখানে রয়ে যায়নি তো? বাস্তুশাস্ত্র বলছে, এই কয়েকটি জিনিস মানিব্যাগে রাখা মোটেও শুভ নয়।
পুরনো রসিদ
কেনাকাটার পর রসিদ মানিব্যাগে রেখে দেওয়ার অভ্যাস অনেকেরই। বাস্তু মতে, অকেজো কাগজ মানিব্যাগে জমিয়ে রাখা উচিত নয়। প্রয়োজনীয় কাগজ অন্য জায়গায় রাখুন।
প্রয়াত প্রিয়জনের ছবি
প্রিয় মানুষের স্মৃতি আঁকড়ে রাখতে অনেকেই মানিব্যাগে ছবি রাখেন।প্রচলিত বাস্তু ও জ্যোতিষের ধারণায় মৃত ব্যক্তির ছবি মানিব্যাগে রাখা অনুচিত। ছবি বাড়িতে অন্য কোনও উপযুক্ত জায়গায় রাখুন। প্রকৃত সম্মান এতেই প্রকাশ পায়।
দেবদেবীর ছবি
মানিব্যাগে ঠাকুরের ছবি রাখলে আশীর্বাদ সঙ্গে থাকে এমন বিশ্বাস রয়েছে। তবে বাস্ত বলছে এ ভ্রান্ত ধারণা। দেবদেবীর স্থান ঠাকুরের আসনে, মানিব্যাগে নয়। তাই আপনার ব্যাগে তা থাকলে রাখবেন না।
চাবি বা ধারালো জিনিস
চাবি, ছুরি বা কাঁচির মতো জিনিসও মানিব্যাগে না রাখার কথা বলা হয়েছে। এগুলি নেতিবাচক শক্তিকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হয়।
জীর্ণ-পুরাতন যাক ভেসে যাক
বাস্তুমতে ছেঁড়া ওয়ালেট রাখার অভ্যাস দ্রুত ত্যাগ করাও জরুরি। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।
পুজোর আগে তাই ঘর গোছানোর পাশাপাশি মানিব্যাগটাও পরিষ্কার করুন। বাস্তুমতে এই জিনিসগুলি মেনে চললে পুজোর আগেই ভাগ্য সহায় হবে আপনার। আগামী দিনগুলো হবে রোদ ঝলমলে।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।