শুধু বারান্দা সাজালেই হবে না! দীপাবলিতে ঘরের কোথায় টুনি লাগালে খোলে রূপ?
আলোর উৎসব দীপাবলিতে শুধু কি বাড়ির বাইরেটাই সাজাতে হবে? একেবারেই নয়, অন্দরমহলকেও সাজান প্রাণ ভরে। কোন কোন জায়গায় টুনি লাগালে ফুটবে রূপ?
বসার ঘরের পর্দার চারপাশে, পর্দার উপরে বা দুই পাশে টুনি আলো লাগালে ঘরে উষ্ণভাব আসতে পারে। ঘরকে সুন্দর এবং উজ্জ্বল দেখায়।
পরিবারের ছবি বা যে কোনও ফ্রেমের চারপাশে টুনি লাগিয়ে তৈরি করতে পারেন আকর্ষণীয় ফটোর কোন।
দীপাবলির সময় খাট লাগোয়া দেওয়ালে টুনি আলো লাগালে ঘরে আরামদায়ক ও রোম্যান্টিক আবহ তৈরি হতে পারে।
বাড়ির বারান্দার রেলিং বরাবর টুনি জড়িয়ে দিতে পারেন। পাশে টবের গাছ রাখলে দীপাবলির সাজ আরও সুন্দর হয়ে উঠবে।
বাড়ির প্রধান দরজা বা ঘরের ভিতরের দরজার চারপাশে টুনি আলো লাগাতে পারেন।
আরও পড়ুন:
ঠাকুরঘরের দরজায় বা সিংহাসনে ছোট টুনি আলো লাগালে পুজোর জায়গাটি উজ্জ্বল হয়ে উঠবে। তবে ধূপ, মোমবাতি, প্রদীপের শিখা বা যেকোনও আগুন জাতীয় দ্রব্য থেকে এই আলোকে দূরে রাখতে হবে।
ঘরের ভেতরে গাছের টবের পাশে টুনি লাগালে বাড়ির দীপাবলির সাজে নতুনত্ব আসবে।
খাবার ঘরে জানলা এবং দরজাকে কেন্দ্র করে টুনি আলো লাগাতে পারেন।
বইয়ের তাকের খোপ ছোট টুনি আলো দিয়ে সাজিয়ে তুলতে পারেন। পড়ার টেবিলের আশেপাশেও লাগাতে পারেন টুনি আলো।
আরও পড়ুন:
তবে টুনি আলো ঘরের ভেতরে ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করবেন। যত্রতত্র আলো লাগানোর আগে ভাল করে দেখে নেবেন কাচ ভাঙা কি না। আলো ভাল, তবে সতর্কতা অবলম্বনও বাধ্যতামূলক। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।