পুজোর আগে ঘরে আনছেন বুদ্ধমূর্তি? বাস্তু না মানলেই ঘনাবে বিপদ, মেনে চলুন এই নিয়মগুলি
বাড়িতে বুদ্ধমূর্তির অবস্থান অত্যন্ত শুভ বলে মানা হয়। কিন্তু তা দিয়ে ঘর সাজানোর আগে বাস্তুশাস্ত্র মাথায় রাখছেন তো?
বুদ্ধমূর্তি বাড়িতে একা আসে না, বয়ে আনে সৌভাগ্যও।
বাড়িতে বুদ্ধমূর্তির অবস্থান অত্যন্ত শুভ বলে মানা হয়। বিশেষ করে এটি যদি বাস্তু মেনে প্রতিস্থাপন করা যায়, তা হলে এটি ফলদায়ক হতে পারে।
জেনে নিতে পারেন বাড়ির কোথায় কী ভাবে বুদ্ধমূর্তি রাখলে সুখ ও সমৃদ্ধির আগমন হতে পারে।
বাস্তু মতে, বুদ্ধমূর্তি স্থাপনের সেরা দিক হল উত্তর-পূর্ব কোণ।
এটি বাড়িতে সুখ-শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
আরও পড়ুন:
ঘরে এমন স্থানে বুদ্ধমূর্তি রাখুন, যা সহজেই বাড়ি আসা অতিথিদের চোখে পড়ে।
বাড়ির মূল প্রবেশদ্বারে এই মূর্তি রাখতে পারেন।
এটি পরিবার থেকে নেতিবাচক প্রভাবকে দূরে রাখে এবং বাড়িতে শান্তির বার্তা নিয়ে আসে।
মূর্তিটি এমন ভাবে রাখতে হবে যেন তাঁর মুখ বাড়ির ভিতরের দিকে বা বসার ঘরের দিকে থাকে।
আরও পড়ুন:
ধ্যানরত বুদ্ধের মূর্তি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়।
এই ধরনের মূর্তি স্থিরতা বজায় রাখে।
ধ্যান করার জায়গায় রাখার চেয়ে এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে!
লাফিং বুদ্ধের মূর্তি সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বসার ঘরে বা মূল প্রবেশদ্বারের কাছে এটিকে রাখতেই পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)