কোন গাছ ঘরে রাখা শুভ, কোথায় রাখবেন জোড়া হাতির মূর্তি? পুজোর আগে বাস্তু মেনে ঘর সাজান
শোওয়ার ঘরে জোড়া হাতি রাখা কি শুভ? অ্যাকোয়ারিয়াম কিনলেই বা কোনদিকে রাখা উচিত? সে সবের হদিশ রইল এই প্রতিবেদনে।
কোন গাছ ঘরে রাখা শুভ, কোথায় রাখবেন জোড়া হাতির মূর্তি? পুজোর আগে বাস্তু মেনে ঘর সাজান
পুজোর আগে ঘর সাজাতে কে না চান! শুধু নতুন জিনিস কিনলেই হবে না, বাস্তু মেনে তা ঠিক জায়গায় না রাখলেই হতে পারে বিপদ।
শোওয়ার ঘরে জোড়া হাতি রাখা কি শুভ? অ্যাকোয়ারিয়াম কিনলেই বা কোনদিকে রাখা উচিত? সে সবের হদিশ রইল এই প্রতিবেদনে।
বাস্তুমতে ঘরের রং নীল, সবুজ, গোলাপি হলে তা শুভ। বসার ঘরে নীল, হলুদ বা সবুজ রং আনতে পারে সতেজতার অনুভূতি।
আরও পড়ুন:
বাস্তু মতে, কাঁটাযুক্ত গাছ, বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছ ঘরের ভিতরে রাখা এড়িয়ে চলাই ভাল। এগুলি
বাড়ির প্রবেশদ্বারে জলভরা পাত্রে ফুলের পাপড়ি ভাসিয়ে রাখতে পারেন। বাস্তু মতে, প্রবেশদ্বার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। তাই এই জায়গা পরিষ্কার রাখলে সৌভাগ্য সঙ্গী হবে আপনার।
বাস্তু মেনে অন্দরসাজে গাছ রাখতে পারেন। মানিপ্লান্ট, তুলসি বা অ্যালোভেরার মতো গাছ শুভ বলে মনে করা হয়। তবে দেখবেন মানিপ্ল্যান্ট গাছটি যেন মাটি স্পর্শ না করে।
বাস্তু মতে, কাঁটাযুক্ত গাছ, বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছ ঘরের ভিতরে রাখা এড়িয়ে চলাই ভাল। যদিও বিজ্ঞান এমনটা মনে করে না।
আরও পড়ুন:
শোওয়ার ঘরে এক জোড়া হাতির মূর্তি রাখতে পারেন। বাস্তুশাস্ত্রে হাতিকে শুভ মনে করা হয়। জোড়া হাতির মূর্তি তাই সৌভাগ্য বয়ে আনে বলেই ধারণা একাংশের।
ঘরের সাজে জল যোগ করতে চাইলে ছোট্ট ঝরনা রাখতে পারেন। অন্দরসজ্জায় জলের উপাদান এনে দিতে পারে ইতিবাচকতা।
ঘরে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন। তবে বাস্তু মতে, অ্যাকোয়ারিয়ামের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। বাস্তু মতে, অ্যাকোয়ারিয়াম রাখার জন্য উত্তর বা উত্তর-পূর্ব দিককে শুভ বলে মনে করা হয়।
বাস্তু মতে বাড়িতে ভাঙা, নষ্ট বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা উচিত নয়। পুজোর আগে ঘর পরিষ্কার করার সময় এমন জিনিস সরিয়ে ফেলুন।
বাস্তুবিশ্বাস অনুযায়ী, বাড়ির উত্তর-পূর্ব দিক গুরুত্বপূর্ণ। এই অংশে ভারী আসবাব বা অপ্রয়োজনীয় জিনিস না রেখে জায়গাটি পরিষ্কার ও খোলামেলা রাখার পরামর্শ দেওয়া হয়।
ঘরের অন্ধকার কোণগুলি এড়িয়ে চলা উচিত। পুজোর আগে ঘরের এমন জায়গায় আলো রাখতে পারেন, যেখানে স্বাভাবিক ভাবে আলো পৌঁছয় না।
অন্দরসজ্জায় ছোট ছোট বদল আনলেই বদলে যেতে পারে ভাগ্য। পাশাপাশি নিজের পছন্দ ও প্রয়োজনকেও গুরুত্ব দিন।
উৎসবের মরসুমে শুধু আপনি কেন সাজবেন? বাস্তু মেনে সেজে উঠুক আপনার সাধের বাড়িটিও। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)