সাদা দেওয়ালে নীল, হলুদ বা গোলাপি দেওয়ালে কী? পর্দার সঠিক রঙেই ভোল পাল্টাবে সাধের ঘর
পুজোয় ঘর সাজানোর জন্য শুধুমাত্র ঘর পরিষ্কার করা, নতুন রং করা কিংবা নতুন আসবাব কেনাই যথেষ্ট নয়। বাড়ি সাজিয়ে তোলার জন্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম ঘরের রঙের সঙ্গে পর্দার রঙের মেলবন্ধন। কোন রঙের সঙ্গে কোন রঙের পর্দা মানানসই জেনে নিন সহজেই।
সাদা রঙের দেওয়ালের সঙ্গে নীল বা আকাশি রঙের পর্দা খুব মানানসই। আপনার ঘরের রং সাদা হলে অবশ্যই কিনতে পারেন নীল বা আকাশি রঙের পর্দা।
যদি আপনার দেওয়ালের রঙ ক্রিম হয় তাহলে বাদামি বা বেইজ় রঙের পর্দা কিনতে পারেন।
দেওয়ালের রং হালকা হলুদ হলে গোলাপি রঙের পর্দা খুব ভাল মানাবে ঘরের সঙ্গে।
ঘরের রং হালকা নীল হলে সাদা বা ধূসর রঙের পর্দা কিনুন।
ঘরের রং যদি হালকা সবুজ হয় তাহলে অবশ্যই ক্রিম বা ধূসর রঙের পর্দা কিনুন।
আরও পড়ুন:
দেওয়াল যদি পিচ রঙের হয় তাহলে সাদা বা হালকা ধূসর রঙ খুব ভাল মানাবে।
হালকা বেগুনি রঙের দেওয়াল হলে অবশ্যই সাদা বা গাঢ় বেগুনি রঙের পর্দা কিনবেন।
ঘরের রঙ হালকা গোলাপি হলে ধূসর রঙের পর্দা খুব মানানসই হবে।
বেইজ় রঙের ঘর হলে জলপাই সবুজ রঙের পর্দা খুব ভাল মানাবে।
আরও পড়ুন:
ধূসর রঙের দেওয়াল হলে সর্ষে হলুদ রঙের পর্দা খুব মানানসই হবে।
মিন্ট সবুজ রঙের দেওয়াল হলে সাদা বা ক্রিম রঙের পর্দা আদর্শ।
নেভি ব্লু রঙের দেওয়াল হলে সাদা বা ধূসর রঙের পর্দা ভীষণ মানানসই।
ঘর যদি টেরাকোটা রঙের হয় তাহলে ধূসর বা বেইজ় রঙের পর্দা ভীষণ মানানসই হবে।
জলপাই সবুজ রঙের ঘর হলে খয়েরি বা ক্রিম রঙের পর্দা আদর্শ।
হালকা বাদামি রঙের দেওয়াল হলে টিল বা প্যাস্টেল নীল রঙের পর্দা আদর্শ। এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।