কালীপুজোয় বারাসতে যাবেন? কোথাও ভারতমাতার আদলে প্রতিমা, কোথাও মণিকর্ণিকা! যে যে মণ্ডপ তালিকায় রাখতেই হবে
দুর্গাপুজোয় বিভিন্ন ধরনের থিমের মণ্ডপ এবং অসাধারণ সাজসজ্জার জন্য বিখ্যাত কলকাতা। ঠিক তেমনই কালীপুজোতে সেজে উঠে এই শহর। উত্তর ২৪ পরগনার জেলা সদর — বারাসত। বারাসত শহরে কোন কোন বিখ্যাত মণ্ডপ কালী পুজোয় দেখবেন রইল তার তালিকা —
কালীপুজোতেও হয় থিমের সম্ভার। সেজে ওঠে এই শহর। ঠিক যেন কলকাতার মতই। চারিদিকে বিজ্ঞাপন, রাস্তাঘাটে আলো, রাত জেগে জনগণের মণ্ডপ পরিক্রমা।
উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসত কালীপুজোর জন্য বিখ্যাত। কোন কোন মণ্ডপে অবশ্যই যাবেন কালীপুজোর সময় জেনে নিন শীঘ্রই।
পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব অবস্থান: বারাসত স্টেশনের কাছে অবস্থিত এই ক্লাব। এবছর এই ক্লাবের অভিনব উদ্যোগে সেজে উঠছে মণ্ডপ। থিম হল বেনারসের বিখ্যাত মনিকর্নিকা ঘাট। যেহেতু এই ক্লাবকে কেন্দ্র করে একটি বিশাল জলাশয় রয়েছে তাই এই থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। প্রত্যেক বছরই অত্যাধুনিক মণ্ডপের আয়োজন করে এই ক্লাব। আকর্ষণীয় আলোকসজ্জার জন্যও পরিচিত।
কেএনসি রেজিমেন্ট: বারাসতের 'বিধান' সিনেমা হলের কাছে গুপ্ত কলোনিতে অবস্থিত এই মণ্ডপটি। এই মণ্ডপের থিম এবং আলোকসজ্জা প্রত্যেক বছরেই থাকে নতুনত্ব। এ বছরে এই মন্ডপের থিম স্বামীনারায়ন মন্দির।
লক্ষ্মী নারায়ণ কল্যাণ সংঘ এই পুজোকে অনেকে নবপল্লী অ্যাসোসিয়েশন নামেও চেনে। কিন্তু বিশেষ কারণে এই ক্লাবের নাম পরিবর্তন হয়েছে এবং পুজোর স্থানও পরিবর্তন হয়েছে। বিভিন্ন মন্দিরের আদলে এই ক্লাব বিভিন্ন সময় মন্ডপ সাজিয়ে থাকে। এ বছরের এই মণ্ডপের থিম লালকেল্লা এবং মাতৃপ্রতিমায় ভারত মাতার ছোঁয়া রয়েছে।
আরও পড়ুন:
নবপল্লি ব্যায়াম সমিতি বারাসতের পুরনো ও পরিচিত কালীপুজোগুলির মধ্যে অন্যতম এইটি। স্টেশনের কাছেই এই মণ্ডপটি। এ বছরের থিম — মা ভুবনেশ্বরী।
সাউথ ভাটরা ক্লাব বারাসতের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ক্লাব এইটি। এবছরের মন্ডপের ভাবনা — সূর্য মন্দির।
তরুছায়া ক্লাব এই ক্লাবের পুজো এই বছর ৫৭ তম বর্ষে পদার্পণ করলো। বারাসতের পুরনো পুজো গুলোর মধ্যে এইটি। এই বছরের এই ক্লাবের মণ্ডপ ভাবনা ডিজনিল্যান্ড।
বিদ্রোহী ক্লাব: টাকি রোডের উপর অবস্থিত এই মণ্ডপটির এ বছরের ভাবনা স্বর্ণ বৌদ্ধ মন্দির। স্টেশন থেকে বেরিয়েই চাঁপাদালী মোড় যাওয়ার টোটো বা অটো ধরে সামান্য এগোলেই কালিকাপুরের বিদ্রোহী ক্লাব...
আরও পড়ুন:
বালক বৃন্দ টাকি রোডের উপর অবস্থিত আরও একটি বিখ্যাত মণ্ডপ বালক বৃন্দ ক্লাবের মণ্ডপ। এ বছরের এই মণ্ডপের থিম - ভাগ্যচক্র।
শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্র এবছরের এই মণ্ডপের ভাবনা অতল অনন্তম। প্রত্যেক বছরই অত্যাধুনিক ভাবনা ফুটে ওঠে এই ক্লাবের পুজোতে। ৫০ বছরে পা দিচ্ছে এই পুজো..শিল্পী ভবতোষ সুতার এই প্রথম বার বারাসতের কোনও কালীপুজোর মণ্ডপ ও প্রতিমা সজ্জার দায়িত্ব নিয়েছেন..
বড়মা বারাসতের লরির স্ট্যান্ড এর কাছে অবস্থিত বড়মার মন্দির বারাসতের অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মন্দির। সারা বছরই বড়মার এই মন্দিরে দেবীর আরাধনা হয়। বিশাল আকৃতির এই কালীমূর্তির বারাসাতের জনগণের ভক্তি সব দিনই এই মন্দিরে ছড়িয়ে পড়ে। থিমের ভিড়ে কখনই হারিয়ে যায় না এই মন্দিরের ঐতিহ্য।
বারাসতের সব ঠাকুর দেখলেও বড়মার মন্দিরে যেতে কিন্তু ভুলবেন না। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।