পুজো মানেই নতুন জামাকাপড়, মণ্ডপে মণ্ডপে ঘোরা, পাড়ার আড্ডা আর মুহূর্ত ধরে রাখার ব্যস্ততা। মহালয়া থেকেই শুরু হয়ে যায় ছবি তোলার পালা। কেউ কুমোরটুলিতে প্রতিমা তৈরির ছবি তুলছেন, কেউ আবার পুজোর সাজে একের পর এক ছবি তুলে রাখছেন ফোনে। উৎসব যত এগোয়, ততই বাড়তে থাকে ছবি এবং ভিডিয়োর সংখ্যা।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। এখন শুধু ফোনে কথা বলা বা ছবি তোলার জন্যই ফোন ব্যবহার হয় না। পড়াশোনা থেকে অফিসের কাজ, অনেক কিছুই নির্ভর করে মুঠোফোনের উপর। ফলে ছবি, ভিডিয়ো এবং নানা ধরনের ফাইল জমতে জমতে কখন যে ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়, তা টেরও পাওয়া যায় না।
পুজোর মধ্যে যদি আচমকাই ফোন জানিয়ে দেয় স্টোরেজ ভরে গিয়েছে, তখন কি ছবি তোলা বা ভিডিয়ো করা বন্ধ করে দিতে হবে? একেবারেই নয়। ফোনের জায়গা খালি করার কাজে সাহায্য করতে পারে হোয়াট্সঅ্যাপের একটি ফিচার।
এই ফিচারের সাহায্যে হোয়াট্সঅ্যাপেই দেখা যাবে স্টোরেজ এবং ডেটা সংক্রান্ত তথ্য। কোন চ্যাটে কত বড় ফাইল রয়েছে, সেগুলিও সহজেই খুঁজে বের করা যাবে। প্রয়োজন না থাকলে সেই ফাইল বেছে মুছে ফেলার সুযোগও থাকছে।
অর্থাৎ, চ্যাটে জমে থাকা পুরনো এবং অপ্রয়োজনীয় বড় ফাইল একে একে খুঁজে বের করার বদলে এক জায়গা থেকেই সেগুলি দেখা এবং প্রয়োজনমতো সরিয়ে ফেলা যাবে। একই সঙ্গে কোন ফাইল ফোনের কতটা জায়গা দখল করে রয়েছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ফলে কোন ফাইল রেখে দেবেন আর কোনটি মুছে ফেলবেন তা নির্ভর করছে আপনার
হোয়াট্সঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ২.২৫.৩১.১৪-এর পর এই আইফোনেও এই সুবিধা এসেছে। ফলে পুজোর ব্যস্ততার মধ্যে ফোনের স্টোরেজ নিয়ে চিন্তা বাড়লে চ্যাটে জমে থাকা অপ্রয়োজনীয় বড় ফাইলগুলিই আগে এক বার দেখে নিতে পারেন।
ছবি তোলা, ভিডিয়ো করায় তাই এবার আর বাধা নেই। মনের আনন্দে তুলুন ছবি। নিজস্বীতে ভরে যাক আপনার সমাজমাধ্যমের প্রোফাইল।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ