পুজোয় দিনভর ছবি তুললেও ফোন থাকবে ঠান্ডা! জেনে নিন এই বিশেষ প্রযুক্তি ব্যবহারের কৌশল
স্মার্টফোনের ক্ষেত্রে এই সিস্টেমটি কাজ করে মূলত একটি ছোট আকারের ‘ভেপার চেম্বার’ ব্যবহার করে। এই চেম্বারটি এমন একটি বদ্ধ স্থান, যেখানে খুব সামান্য পরিমাণে একটি বিশেষ শীতলীকরণ তরল মজুত থাকে।
সামান্য কিছুক্ষণের জন্য সমাজমাধ্যম ঘাঁটাঘাঁটি, মাঝেমধ্যে দু’এক বার ছবি তোলা, ব্যস! মুহূর্তেই তেতে উঠছে মুঠোফোন।
এমন পরিস্থিতিতে পুজোয় বেরিয়েও তো বিপত্তি! পছন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে যদি ফোনটাই খারাপ হয়ে যায়? অবশ্য এখন আর সে সব নিয়ে ভয় পাওয়ার কিছুই নে
এর সমাধান হতে পারে ‘লিক্যুইড কুলিং সিস্টেম’। ছবি, ভিডিয়ো ক্যামেরাবন্দি করাই হোক বা ঘণ্টার পর ঘণ্টার গেম খেলা— ঝক্কি ছাড়াই চালিয়ে যান সব কিছু। গরম ফোন নিজে থেকেই হবে ঠান্ডা।
কী এই ‘লিক্যুইড কুলিং সিস্টেম’?
আরও পড়ুন:
স্মার্টফোনের ক্ষেত্রে এই সিস্টেমটি কাজ করে মূলত একটি ছোট আকারের ‘ভেপার চেম্বার’ ব্যবহার করে।
এই চেম্বারটি এমন একটি বদ্ধ স্থান, যেখানে খুব সামান্য পরিমাণে একটি বিশেষ শীতলীকরণ তরল মজুত থাকে।
এর মূল উদ্দেশ্য হল প্রসেসর বা অন্যান্য গরম হওয়া যন্ত্রাংশ থেকে তাপ শোষণ করা।
ফোন গরম হয়ে গেলেই সংশ্লিষ্ট তরলটি দ্রুত বাষ্পে পরিণত হয়। এর পরে পাইপ বেয়ে সেটা ফোনের ঠান্ডা অংশে চলে যায়।
আরও পড়ুন:
বিশেষ ধরনের পদার্থটি তরলে পরিণত হয়ে ফের পাইপ বেয়ে পৌঁছয় ফোনের গরম অংশে। তার পরে সেখানে আবার বাষ্পে পরিণত হয়ে ঠান্ডা জায়গায় চলে যায়।
এ ভাবেই ক্রমাগত চলতে থাকে এই বিশেষ পদ্ধতি। যতক্ষণ না পর্যন্ত ফোনের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ক্ষেত্রে কোনও পাম্প বা পাখার ব্যবহার হয় না।
একাধিক স্মার্টফোন কোম্পানি তাদের ফোনগুলিতে নিজস্ব লিক্যুইড কুলিং প্রযুক্তি ব্যবহার করে থাকে।
‘স্যামসাং’ এবং ‘ওয়ান প্লাস’-এর ফোনগুলির ক্ষেত্রে এর অবশ্য অন্য পোশাকি নাম রয়েছে। তা হল ‘ভেপার চেম্বার কুলিং’।
এটি শুধুমাত্র ফোনকে ঠান্ডাই রাখে না, বরং প্রসেসরের কর্মক্ষমতাও অক্ষুণ্ণ রাখে।
অতিরিক্ত চাপ বা ‘থার্মাল থ্রটলিং’ প্রসেসরের কর্মক্ষমতায় সমস্যার সৃষ্টি করে। এই বিশেষ ‘কুলিং প্রযুক্তি’ এটিকে রোধ করে মুঠোবন্দি ডিভাইসকে সুরক্ষিত রাখে।
তা হলে আর ভাবনা কেন? এ বার পুজোয় ঘণ্টার পর ঘণ্টা ছবি তুলুন, ভিডিয়ো করুন আশ মিটিয়ে। ফোনের যত্ন রাখবে ‘লিক্যুইড কুলিং’ প্রযুক্তি। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।