পুজোয় সেই একঘেয়ে উপহার! জামাকাপড় ছেড়ে এবার কিনুন এই জিনিসগুলি, প্রিয় মানুষের পছন্দ হবেই
পুজোয় উপহারে প্রিয় মানুষদের জামাকাপড়, প্রসাধনী দিয়ে একঘেয়েমি চলে এসেছে? প্রিয় মানুষকে কী দেবেন ভাবছেন? প্রযুক্তি-প্রেমী আপনার প্রিয় মানুষটি? রইল কিছু প্রস্তাব।
পুজোয় উপহারে প্রিয় মানুষদের জামাকাপড়, প্রসাধনী দিয়ে একঘেয়েমি চলে এসেছে? প্রিয় মানুষকে কী দেবেন ভাবছেন? প্রযুক্তি-প্রেমী আপনার প্রিয় মানুষটি? রইল কিছু প্রস্তাব। ( এটি একটি AI নির্মিত ছবি)
স্মার্ট ব্যান্ড: স্মার্ট ব্যান্ডের সাহায্যে ব্যায়াম, হৃদস্পন্দন, ঘুম তথা দৈনন্দিন স্বাস্থ্য ও ফিটনেসের তথ্য পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও ফোনের কল, মেসেজ ও অন্যান্য বার্তা সহজেই দেখা যায়।
স্মার্ট অ্যাম্বিয়েন্স ল্যাম্প : এটি এমন এক ধরনের আলো, যার রং ও আলোর উজ্জ্বলতা মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ঘরের পরিবেশকে সুন্দর ও আরামদায়ক করতে এটি ব্যবহার করা হয়।
স্মার্ট অ্যালার্ম ঘড়ি: এটি একটি আধুনিক অ্যালার্ম ঘড়ি, যা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দেয়। অনেক মডেলে সময়, তাপমাত্রা, তারিখ ও আবহাওয়ার তথ্যও দেখা যায়।
আরও পড়ুন:
টি.ডব্লিউ.এস ইয়ারবাড: এটি তারবিহীন ছোট ইয়ারফোন, যার সাহায্যে ফোনে গান শোনা, ভিডিও দেখা এবং কল করা যায়। চার্জ দেওয়ারও সুব্যবস্থা আছে।
ব্লুটুথ স্পিকার: এটি একটি তারবিহীন স্পিকার, যা ব্লুটুথের মাধ্যমে মোবাইল বা অন্যান্য যন্ত্রের সঙ্গে সংযোগ করলে গান, পডকাস্ট বা অন্যান্য অডিও শোনা যায়। এটি সহজে বহন করা যায়। ভালবাসার মানুষকে এই পুজোয় উপহার হিসেবে দিতে পারেন।
ইলেকট্রিক মগ ওয়ার্মার: এটি একটি ছোট বৈদ্যুতিন যন্ত্র, যার ওপর মগ রেখে চা, কফি বা অন্যান্য পানীয় দীর্ঘক্ষণ গরম রাখা যায়। এটি অফিস বা বাড়িতে কাজের সময় বেশ উপকারী বস্তু।
বহু-পোর্ট চার্জার: এই ধরনের চার্জার মোবাইল বা অন্যান্য ডিভাইস দ্রুত চার্জ করতে সাহায্য করে। পোর্ট চার্জারের মাধ্যমে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যায়।
আরও পড়ুন:
পাওয়ার ব্যাংক: পাওয়ার ব্যাংক হল একটি বহনযোগ্য ব্যাটারি, যার সাহায্যে বিদ্যুৎ সংযোগ ছাড়াই মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জ করা যায়। ভ্রমণের সময় বা কাজের জন্যে দীর্ঘক্ষণ বাইরে থাকার ক্ষেত্রে এটি বিশেষভাবে উপকারী।
মোবাইল গিম্বল: এটি মোবাইল ফোনে স্থির ও মসৃণ ভিডিও ধারণ করতে সাহায্য করে। বিশেষ করে ভ্লগ, রিল, ভ্রমণের ভিডিও বা ফটোগ্রাফির জন্য এটি বেশ উপকারী।
ওয়্যারলেস হেডফোন: ওয়্যারলেস হেডফোনে তারের ঝামেলা ছাড়াই গান শোনা, সিনেমা দেখা বা ফোনে কথা বলা যায়। ভাল মানের মডেলে উন্নত আওয়াজ, শব্দরোধী ব্যবস্থা থাকে।
স্মার্ট ঘড়ি: স্মার্ট ঘড়ির সাহায্যে সময় দেখার পাশাপাশি ফোনের কল, মেসেজ ও নোটিফিকেশন দেখা যায়। অনেক স্মার্ট ঘড়িতে হৃদস্পন্দন, ঘুম ও ব্যায়াম পর্যবেক্ষণের সুবিধাও থাকে।
তারবিহীন মাউস এবং কী-বোর্ড সেট: তারবিহীন মাউস ও কী-বোর্ডে তারের ঝামেলা ছাড়াই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা যায়। আরামদায়ক টাইপিং ও কম্পিউটার পরিচালনার জন্য এটি বেশ উপকারী।
ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার ক্যামেরা: ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার ক্যামেরার সাহায্যে ক্যামেরা থেকে সরাসরি ছবি প্রিন্ট করা যায়। প্রিয় মুহূর্তের ছবি ছাপিয়ে স্মৃতি হিসেবে সংরক্ষণ করা জন্য এটি দারুণ একটি গ্যাজেট।
স্মার্ট পেন: স্মার্ট পেনের সাহায্যে হাতে লেখা নোট, আঁকা বা গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়। পড়াশোনা, অফিসের কাজ বা মিটিংয়ের নোট রাখার ক্ষেত্রে এটি বেশ উপকারী। এই প্রতিবেদনটি “আনন্দ উৎসব” ফিচারের একটি অংশ।