যদিও খাতায় কলমে আশ্বিন এসে গিয়েছে তবুও গরম কমছে না কিছুতেই। ভ্যাপসা আবহাওয়ায় এসি ছাড়া থাকা অনেকের কাছেই প্রায় অসম্ভব। কিন্তু দীর্ঘক্ষণ এসি চললে বিদ্যুতের বিলও বাড়তে থাকে। তাই আরাম বজায় রেখেই কী ভাবে এসির খরচ কমানো যায়, রইল তারই ছয় উপায়।
তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রিতে
অতিরিক্ত ঠান্ডার জন্য এসির তাপমাত্রা খুব কমিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালেই আরামদায়ক ঠান্ডা পাওয়া যায়। বিদ্যুৎ খরচও তুলনামূলক কম হয়। সাধারণভাবে প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা কমালে বিদ্যুৎ খরচ বাড়তে পারে।
এসি পরিষ্কার না করালেই বিপদ!
এসি-র ফিল্টার, কয়েল বা অন্যান্য অংশে ধুলো-ময়লা জমলে যন্ত্রটিকে বেশি পরিশ্রম করতে হয়। ফলে বিদ্যুৎ খরচও বেড়ে যেতে পারে। তাই নিয়মিত এসি পরিষ্কার করুন।
নতুন এসি কিনলে ইনভার্টার মডেল
নতুন এসি কেনার পরিকল্পনা থাকলে ইনভার্টার প্রযুক্তির মডেল বিবেচনা করতে পারেন। প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারায় এটি তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে।
রাতে টাইমার ব্যবহার করুন
সারা রাত এসি চালিয়ে রাখার পরিবর্তে টাইমার ব্যবহার করতে পারেন। ঘুমনোর আগে নির্দিষ্ট সময়ের জন্য টাইমার দিয়ে রাখলে প্রয়োজনের অতিরিক্ত সময় এসি চলবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।
এসির সঙ্গে ফ্যানও চালান
এসি চলার সময় সিলিং বা অন্য কোনও ফ্যান চালালে ঘরের ঠান্ডা বাতাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে আরামদায়ক পরিবেশ তৈরি করতে এসিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না।
ছাদ ও দেওয়ালে তাপরোধী ব্যবস্থা
সম্ভব হলে বাড়ির ছাদ ও দেওয়ালে তাপরোধী উপাদান (ইনসুলেশন) ব্যবহার করুন। এতে বাইরের তাপ ঘরে প্রবেশ কম করতে পারে। এর ফলে ঘরের ঠান্ডা পরিবেশও তুলনামূলক ভাবে দীর্ঘক্ষণ বজায় থাকতে পারে। এসির উপর চাপও কম পড়ে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।