পুজোর আর বিশেষ দেরি নেই। শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। কেনাকাটাও চলছে জোরকদমে। নতুন জামাকাপড়, জুতো, সাজের জিনিসের পাশাপাশি অনেকেরই পুজোর আগে নতুন ফোন কেনার ইচ্ছে থাকে। সে কথা মাথায় রেখে বাজারে আসতে চলেছে একাধিক নতুন স্মার্টফোন। তালিকায় রয়েছে স্যামসাং, ভিভো এবং অ্যাপলের মতো জনপ্রিয় সংস্থার বেশ কয়েকটি প্রিমিয়াম মডেল। বাজেট এবং প্রয়োজন অনুযায়ী দেখে নিন কোন ফোনগুলি নজরে রাখতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা ৫জি
যাঁরা ফোনে উন্নত ক্যামেরা, বড় ডিসপ্লে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা চান, তাঁদের জন্য এই মডেলটি নজরে থাকতে পারে। ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ১৪৪০পি ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সঙ্গে রয়েছে প্রোভিজ়ুয়াল ইঞ্জিন এবং গ্যালাক্সি এআই-এর বিভিন্ন সুবিধা। দাম শুরু হতে পারে প্রায় ১,৩০,৯৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ এবং এস২৬+
কমপ্যাক্ট আকারের ফোনে শক্তিশালী পারফরম্যান্স চাইলে গ্যালাক্সি এস২৬ সিরিজ়ের এই দুই মডেলও তালিকায় রাখা যায়। দু’টি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম। আকাশি এবং রূপালি রঙেও পাওয়া যেতে পারে ফোনগুলি। দাম শুরু হতে পারে প্রায় ৭৯,৯৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি জ়েড ফোল্ড ৮
ফোল্ডেবল ফোনের প্রতি আগ্রহ থাকলে এই মডেলটি বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে। বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ করার সুবিধা এবং উন্নত মাল্টি-স্ক্রিন ব্যবহারের দিকে নজর দেওয়া হয়েছে। দাম প্রায় ১,৭৪,৯৯৯ টাকা হতে পারে।
ভিভো এক্স৩০০ আল্ট্রা
যাঁদের কাছে ফোনের ক্যামেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাঁদের নজর থাকতে পারে ভিভোর এই মডেলে। পেশাদার মানের মোবাইল অপটিক্স এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্সের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটির দাম প্রায় ১,৫৯,৯৯৯ টাকা হতে পারে।
আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স
বাজেট যদি একটু বাড়াতে পারেন, তা হলে অ্যাপলের নতুন প্রো সিরিজ়ও বিবেচনায় রাখতে পারেন। আইফোন ১৮ প্রো-এর ২৫৬ জিবি মডেলের দাম শুরু হতে পারে প্রায় ১,৬৪,৯০০ টাকা থেকে। ফোনটিতে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে এবং এ২০ প্রো প্রসেসর।
আরও বড় ডিসপ্লে এবং উচ্চমানের অভিজ্ঞতা চাইলে আইফোন ১৮ প্রো ম্যাক্সের দিকে নজর দেওয়া যেতে পারে। ২৫৬ জিবি মডেলের দাম প্রায় ১,৭৪,৯০০ থেকে ১,৭৯,৯০০ টাকা হতে পারে। এতে থাকতে পারে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং এ২০ প্রো প্রসেসর।
পুজোর আগে ফোন কেনার পরিকল্পনা থাকলে শুধু দাম নয়, ক্যামেরা, স্টোরেজ, প্রসেসর এবং দৈনন্দিন ব্যবহারিক প্রয়োজন সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া ভাল।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।