পুজোয় বাইরে ঘোরার মুশকিল আসান, সঙ্গে রাখতে পারেন যে সব গ্যাজেট
আর কয়েক দিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব - দুর্গাপুজো। পুজোর সময়ে প্রায় প্রত্যেক বাঙালিরই সারা দিন বাড়ির বাইরে কাটে। এই সময়ে কিছু প্রয়োজনীয় গ্যাজেট যদি আপনার সঙ্গে থাকে, তা হলে রাস্তায় বেরিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না।
আর কয়েক দিন পরেই বাঙালির সবথেকে বড় উৎসব - দুর্গাপুজো। পুজোর সময়ে প্রায় প্রত্যেক বাঙালিরই সারা দিন বাড়ির বাইরে কাটে। এই সময়ে কিছু প্রয়োজনীয় গ্যাজেট যদি আপনার সঙ্গে থাকে, তা হলে রাস্তায় বেরিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না। বিশেষত যাঁরা ছবি তুলতে, ভিডিও, রিল বা ভ্লগ করতে ভালবাসেন, তাঁদের জন্যে খুবই প্রয়োজনীয় এই জিনিসগুলো। পুজোয় সঙ্গে রাখতে পারেন যে সব গ্যাজেট
ডিজিটাল ক্যামেরা: মোবাইলে ভাল ছবি উঠলেও আরও পরিষ্কার ও উচ্চ মানের ছবি তুলতে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করতে পারেন। প্রতিমা, প্যান্ডেল বা বন্ধুদের ছবি তুলতে তা কাজে লাগবে।
হেডফোন: ভিড়ের মধ্যে ফোন এলে হেডফোনের মাধ্যমে সহজেই কথা বলা যায়। গান শোনা বা ফোনে কথা বলার জন্যও এটি সুবিধাজনক। পাশাপাশি এটি এখন ফ্যাশনেরও অংশ।
পাওয়ার ব্যাঙ্ক: পুজোয় সারা দিন ছবি, ভিডিয়ো, ফোন ও ইন্টারনেট ব্যবহার করলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে। তাই ১০,০০০ mAh-এর একটি ভাল পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখলে প্রয়োজনের সময়ে ফোন চার্জ করা যাবে।
স্মার্ট ওয়াচ: সময় দেখার পাশাপাশি কে ফোন করছে, তা এই ঘড়িতেই দেখা যায়। অনেক স্মার্ট ওয়াচে হাঁটার পরিমাণ ও হার্টরেটের মতো কিছু স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যও দেখা যায়।
আরও পড়ুন:
ড্রোন: উপর থেকে পুজোর প্যান্ডেল বা ভিড়ের সুন্দর ছবি ও ভিডিয়ো তোলা যায় এই গ্যাজেটের মাধ্যমে। তবে ড্রোন ওড়ানোর আগে প্রয়োজনীয় অনুমতি ও স্থানীয় নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে।
ট্রাইপড: ক্যামেরা বা ফোন স্থির রেখে ছবি ও ভিডিয়ো তুলতে সাহায্য করে। নিজের ছবি বা গ্রুপ ছবি ভাল ভাবে তোলার ক্ষেত্রেও খুব কাজে লাগে।
রিফ্লেক্টর: ছবিতে আলো ঠিক ভাবে ব্যবহার করতে সাহায্য করে এই গ্যাজেট। বিশেষ করে ক্যামেরায় ছবি তোলার সময়ে মুখ বা বিষয়বস্তুর উপরে আলো সুন্দর ভাবে ফেলতে এটি কাজে লাগে।
মোবাইল লেন্স: আলাদা ক্যামেরা না থাকলেও মোবাইলের সঙ্গে ব্যবহার করা যায়। ওয়াইড অ্যাঙ্গেল বা অন্য ধরনের শট নেওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে।
আরও পড়ুন:
স্মার্টফোন গিম্বল: হাঁটতে হাঁটতে ভিডিয়ো করলে হাত নড়ে গিয়ে ছবি কেঁপে যায়। গিম্বল ফোনকে স্থির রাখতে সাহায্য করে, ফলে ভিডিয়ো আরও মসৃণ হয়।
পোর্টেবল এসএসডি/ফ্ল্যাশ ড্রাইভ: পুজোয় অনেক ছবি ও ভিডিয়ো তুললে ফোনের স্টোরেজ দ্রুত ভরে যেতে পারে। গুরুত্বপূর্ণ ছবি-ভিডিয়োর অতিরিক্ত কপি বা ব্যাকআপ রাখার জন্য এটি ব্যবহার করা যায়।
ওয়্যারলেস মাইক্রোফোন: পুজোর ভিডিয়ো, রিল, ভ্লগ শ্যুট বা সাক্ষাৎকার নেওয়ার সময়ে বাইরের শব্দের মধ্যে থেকেও তুলনামূলক পরিষ্কার অডিয়ো রেকর্ড করতে সাহায্য করে।
পোর্টেবল এলইডি লাইট: রাতে বা কম আলোয় ছবি ও ভিডিয়ো করার সময়ে অতিরিক্ত আলো দিতে ব্যবহার করা যায়।
ইনস্ট্যান্ট ফটো প্রিন্টার: ফোনের ছবি সঙ্গে সঙ্গে ছোট প্রিন্টে বার করে নেওয়া যায়। পুজোর বিশেষ মুহূর্তের স্মৃতি সংরক্ষণ করে রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট।
পোলারয়েড ক্যামেরা: এই ক্যামেরা ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্ট বার করে দেয়। এতে থাকা বিশেষ ফিল্ম ছবি তোলার মাত্র কয়েক মিনিটের মধ্যে হাতে পাওয়ার উপযোগী প্রিন্ট তৈরি করে। তাৎক্ষণিক মুহূর্ত সংগ্রহে এই ক্যামেরা খুবই উপযোগী। এই প্রতিবেদনটি “আনন্দ উৎসব” ফিচারের একটি অংশ