পুজোয় মাত্র দু’দিনের ছুটি? খুব কম খরচেই ঘুরে আসুন এই পাঁচ ঠিকানায়
কলকাতা থেকে বেশি দূরে না গিয়েও কাটিয়ে আসতে পারেন সুন্দর কয়েকটা দিন।
পুজোর ছুটিতে বেড়াতে যাবেন? অল্প বাজেটেই কলকাতার কাছাকাছি ঘুরে আসুন এই পাঁচ জায়গায়।
কলকাতা থেকে বেশি দূরে না গিয়েও কাটিয়ে আসতে পারেন সুন্দর কয়েকটা দিন।
সমুদ্র, জঙ্গল, ইতিহাস আর প্রকৃতি— সব কিছু মিলিয়েই রইল পাঁচটি জায়গার হদিস।
ইতিহাস ভালবাসেন? কলকাতা থেকে অদূরে বিদ্যাধরী নদীর পাড়ে দেগঙ্গার খুব কাছেই রয়েছে চন্দ্রকেতুগড়।
প্রাচীন বাংলার গল্প লুকিয়ে এ জায়গার আনাচকানাচে।
আরও পড়ুন:
শতাব্দীপ্রাচীন নিদর্শন এই এলাকার প্রাচীন ইতিহাসের কথা বলে। ইতিহাসপ্রেমীদের জন্য এটি হতে পারে অন্য রকমের এক দিনের ভ্রমণ।
ইতিহাসের শহর বিষ্ণুপুর। বাঁকুড়ার এই ঠিকানা বিখ্যাত তার পুরনো মন্দির ও টেরাকোটার কাজের জন্য।
পুরনো স্থাপত্য ভাল লাগলে এই জায়গা আপনার পছন্দ হতে পারে।
এখানেই রয়েছে টেরাকোটার মন্দির। রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির ও মদনমোহন মন্দির ঘুরে দেখতে পারেন।
আরও পড়ুন:
মন্দিরের গায়ে টেরাকোটার কাজ নজর কাড়বেই।
পুজোয় ঘুরে আসুন শান্তিনিকেতন। লাল মাটির পথঘাট, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ বরাবরই বাঙালির পছন্দের।
কয়েক দিনের ছুটিতে পরিবার বা বন্ধুরা দলবেঁধে ঘুরে আসতে পারেন।
দেখে নিন সোনাঝুরি, খোয়াই, কোপাই নদী। বিশ্বভারতীর মনোরম পরিবেশ আপনার নজর কাড়বেই।
পুজোর ছুটিতে সমুদ্রের হাওয়া উপভোগ করতে চাইলে মন্দারমণি হতে পারে দারুণ ঠিকানা। চোখজুড়নো জলরাশি আর আলসে ছুটির আমেজ।
সৈকতে হাঁটতে হাঁটতে দেখা মিলতে পারে লাল কাঁকড়ার। স্থানীয় জেলেদের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)