Health Partner
Comfort Partner
Knowledge Partner

দীপাবলিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? দেশের এই ১০ জায়গায় উৎসবের জৌলুস দেখলে চোখ ফেরানো দায়!

দীপাবলির ছুটিতে বেড়াতে যেতে চান, অথচ উৎসবের আমেজও উপভোগ করতে চান? ভারতের এই ১০টি জায়গায় আলোর উৎসব পালিত হয় নিজস্ব রীতিতে। ঘুরে আসতে পারেন এই ঠিকানাগুলি থেকে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৮:১৫
অযোধ্যা:সরযূ নদীর তীরে লক্ষ লক্ষ প্রদীপের আলো, রামায়ণকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের জাঁকজমক উপভোগ করতে ঘুরে আসুন রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায়।
০১ / ১০

 বারাণসী: গঙ্গার ঘাট, মন্দিরের শঙ্খধ্বনি এবং আলোর সাজে উৎসবের আবহ উপভোগ করুন বারাণসীতে। তবে দেব দীপাবলির জন্য এই শহর বিশেষ জনপ্রিয়।
০২ / ১০

জয়পুর:দীপাবলিতে আলোকসজ্জায় ঝলমল করে ওঠে গোলাপি শহরের বাজার, ঐতিহাসিক বাড়ি ও রাস্তাঘাট। রাজস্থানি ঐতিহ্যের সঙ্গে উৎসবের মেলবন্ধন দেখতে ঘুরে আসুন জয়পুরে।
০৩ / ১০

অমৃতসর:দীপাবলিতে স্বর্ণমন্দিরের আলোকসজ্জা ও সরোবরের জলে তার প্রতিফলন মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই সময়ে পালিত হয় শিখদের 'ছোড় দিবস'ও।
০৪ / ১০

 উদয়পুর: হ্রদ, আলোকসজ্জায় ঝলমলে প্রাসাদ, পুরনো শহরের সাজসজ্জা এবং রাজস্থানি আতিথেয়তা উপভোগ করতে দীপাবলিতে ঘুরে আসতে পারেন উদয়পুরে।
০৫ / ১০

গোয়া:সমুদ্রসৈকত, আলোর সাজ এবং নরক চতুর্দশীর উদ্‌যাপন—সব মিলিয়ে দীপাবলির সময়ে গোয়া হয়ে ওঠে আকর্ষণীয় ভ্রমণস্থল।
০৬ / ১০

মাইসুরু:দক্ষিণ ভারতের দীপাবলির রীতি, ঐতিহাসিক প্রাসাদের আলোকসজ্জা এবং স্থানীয় উৎসবের আবহ অনুভব করতে ঘুরে আসুন মাইসুরুতে।
০৭ / ১০

 মথুরা ও বৃন্দাবন: মন্দিরের সাজসজ্জা, দীপদান এবং গোবর্ধন পুজোর আবহ উপভোগ করতে দীপাবলির ছুটিতে ঘুরে আসতে পারেন কৃষ্ণভক্তির দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র মথুরা ও বৃন্দাবনে।
০৮ / ১০

অহমেদাবাদ: গুজরাটের ঐতিহ্যবাহী বাড়ির সাজ, রঙ্গোলি, প্রদীপের আলো এবং উৎসবের পরিবেশ দেখতে দীপাবলিতে বেড়িয়ে আসুন আহমেদাবাদে।
০৯ / ১০

পুনে: মরাঠি সংস্কৃতি ও দীপাবলির নিজস্ব রীতিনীতি কাছ থেকে জানতে এবং উৎসবের আবহ উপভোগ করতে ঘুরে আসতে পারেন পুনে থেকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
১০ / ১০

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy