বাঙালির সমুদ্র যাত্রা মানেই দীঘা, পুরী, মন্দারমনি, তাজপুর কিংবা একটু দূরে হলে ভাইজাক, কেরালা, আন্দামান। কিন্তু চেনা গণ্ডির মাঝেই লুকিয়ে রয়েছে একটি নির্জন প্রাকৃতিক সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র পাঁচ - ছয় ঘণ্টা দূরে। জায়গাটি হল ওড়িশা জেলার দুবলাগড়ি সমুদ্র সৈকত।
কী ভাবে যাবেন?
কলকাতা থেকে দুবলাগড়ি সমুদ্র সৈকত যাওয়া খুবই সহজ। হাওড়া থেকে কোন ট্রেন ধরে চলে যান বালাসোর। সেখান থেকে ৩০-৩৫ কিলোমিটার পথ পেরিয়ে চার -পাঁচ ঘণ্টায় পৌঁছে যান অথবা ব্যক্তিগত গাড়ি বা বাসে ২৫০ কিলোমিটার পথ, পাঁচ - ছয় ঘণ্টায় পৌঁছে যান দুবলাগড়ি সমুদ্র সৈকত।
এই সমুদ্র সৈকতের নির্জনতা, ঝাউবন, শান্ত এবং প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে ভাল করবেই। এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ লাল কাঁকড়া এবং সমুদ্রের নীল ঢেউ।
আরও পড়ুন:
জনবসতি কম হওয়ার কারণে হোটেল এ খানে নেই বললেই চলে। কিছু হোমস্টে আছে যেগুলো থাকার জন্যে বেশ উপযোগী এবং আরামদায়ক। এই সমুদ্রসৈকতে ক্যাম্প করার সু-ব্যবস্থাও আছে।
যদি চান তাহলে একটা গাড়ি নিয়ে যেতে পারেন ইমামি জগন্নাথ মন্দির, চাঁদিপুর সমুদ্রসৈকত এবং বাগদা সমুদ্রসৈকত।
বাইরে যাওয়ার খুব বিশেষ প্রয়োজন হবে না। যদি নির্জনে নিভৃতে বেড়াতে ভালবাসেন তাহলে এই জায়গাটি আপনার জন্যে আদর্শ ঠিকানা হতে পারে। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে নিজের প্রিয়জন, পরিবার, বন্ধু-বান্ধব কিংবা একাই ঘুরে আসুন দুবলাগড়ি সমুদ্র সৈকত থেকে।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ