Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার সেরা ৫টি ঠিকানা

কোন ঋতুতে কোন জায়গায় বেড়াতে যাওয়া ভাল, সেটা একটা ভাবনার বিষয় বৈকি। তাই অক্টোবর মাসে বেড়াতে যাওয়ার মতো সেরা ৫টি জায়গার হদিশ রইল এখানে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বেড়াতে যে কে না ভালবাসে! কিন্তু তাতে কখনও বাধ সাধে পকেট, কখনও বা সময়। অনেকে এমন পেশায় যুক্ত, যেখানে লম্বা ছুটি পাওয়াটা ঝক্কি। তাই পুজোর ক’টা দিনের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই বেড়িয়ে আসেন দূরের গন্তব্য থেকে। তবে কোন ঋতুতে কোন জায়গায় বেড়াতে যাওয়া ভাল, সেটা একটা ভাবনার বিষয় বৈকি। তাই অক্টোবর মাসে বেড়াতে যাওয়ার মতো সেরা ৫টি জায়গার হদিশ রইল এখানে।

মুন্নার, কেরালা: এই একঘেয়ে শহুরে দিনযাপন,কংক্রিটের জঙ্গল ছেড়ে চোখ জুড়োনো সবুজে মোড়া পাহাড়, তিরতিরে ঝরনা দেখার এক অন্যতম আদর্শ ঠিকানা মুন্নার। কেরালার সেরা এই শৈলশহরে রয়েছে পোথামেদু ভিউ পয়েন্ট, মাত্তুপেট্টি, ইকো পয়েন্ট, আনামুদি পার্ক, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আত্তুকাদ ঝর্নার মতো দর্শনীয় স্থান।

নিকটবর্তী রেলস্টেশন: আলুভা ও এর্ণাকুলাম

নিকটবর্তী বিমানবন্দর: কোচি

হৃষিকেশ, উত্তরাখণ্ড: চারধামের এক ধাম হৃষিকেশ। পুণ্যার্জনের সুযোগ তো আছে বটেই, সঙ্গে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এখানে আছে রিভার র্যাফটিং-সহ একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টস। ত্রিবেণী ঘাট, রাম ঝুল, নীরগড় ঝর্না ইত্যাদি জায়গা দর্শনীয়।

নিকটবর্তী রেলস্টেশন: হরিদ্বার

নিকটবর্তী বিমান বন্দর: দেহরাদুন বা জলি গ্রান্ট

ধর্মশালা, হিমাচলপ্রদেশ: পুরনো দুর্গ, কেল্লা, বৌদ্ধ মঠ, ক্রিকেট স্টেডিয়াম, সংগ্রহশালা, ঝর্না, হ্রদ নিয়ে এক মনোমুগ্ধকর গন্তব্য ধর্মশালা। অক্টোবর মাসে এখানকার আবহাওয়া থাকে মনোরম।

নিকটবর্তী রেলস্টেশন: পাঠানকোর্ট

নিকটবর্তী বিমানবন্দর: গগ্গল

কচ্ছ, গুজরাট: অক্টোবর মাসে কচ্ছের রণে ‘রণ উৎসব’ স্বচক্ষে দেখার অভিজ্ঞতা কিন্তু লোভনীয়। এ ছাড়াও রয়েছে আয়না মহল, লাখপত দুর্গ, মান্ডবী বিচ্‌-এর মত বিভিন্ন আকর্ষণীয় স্থান।

নিকটবর্তী রেলস্টেশন: ভুজ

নিকটবর্তী বিমানবন্দর: ভুজ

হাম্পি, কর্ণাটক: হাম্পি এক ঐতিহাসিক স্থান, যার ঝুলিতে রয়েছে ইউনেস্‌কো-র হেরিটেজ সাইটের স্বীকৃতি। তুঙ্গভদ্রা নদী, হাজার রাম মন্দির, উগ্র নরসিংহ মূর্তি, ইসলামিক কোয়ার্টার, বিরূপাক্ষ মন্দির-সহ একাধিক দেখার মতো দুর্গ, মহল রয়েছে এলাকা জুড়ে। অক্টোবর মাসে গেলে উপরি পাওনা এখানকার বিখ্যাত দশেরা উৎসব।

নিকটবর্তী রেলস্টেশন: হস্‌পেট

নিকটবর্তী বিমানবন্দর: হুবলি

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

travel Vacation Puja Vacation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy