আসছে দীপাবলি। আলোর আবহে সেজে উঠছে চারপাশ। হেমন্তের হিমেল হাওয়ায় প্রদীপের স্নিগ্ধ পরশ, আর উৎসবের চেনা মেজাজ বাঙালির ঘরে ঘরে।
আর দীপাবলির এই উৎসবমুখর লগ্ন মানেই আপামর বাঙালির কাছে শুভ ধনতেরস—যে দিনটিতে সোনা, হিরে কিংবা রুপোর নতুন কিছু কেনাকাটাকে কেবল আনন্দই নয়, বরং সমৃদ্ধি ও সৌভাগের প্রতীক বলে মনে করা হয়। যুগের পর যুগ ধরে পরিবারগুলোতে ধনতেরসের শুভ মুহূর্তে অলঙ্কার কেনার এই আবেগ লালিত হয়ে আসছে। বাঙালির এই পছন্দের প্রথাকে আর একটু উজ্জ্বল করে তুলতেই রূপশ্রী জুয়েলার্স ফের নিয়ে এল আকর্ষণীয় কিছু অফার।
ঐতিহ্যবাহী এই অলঙ্কার ব্র্যান্ডটি এই বছরের ধনতেরস এবং দীপাবলি উপলক্ষে ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু বিশেষ আকর্ষণ:
● সোনার অলঙ্কারের মজুরির উপরে মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় (গোল্ড কয়েন এবং গোল্ড বার ছাড়া)।
● মনপসন্দ ডায়মন্ড জুয়েলারির মজুরিতে থাকছে ফ্ল্যাট ৫০ শতাংশ বিশেষ ছাড়।
● ৩৫,০০০ টাকা বা তার বেশি টাকার কেনাকাটা করলেই সঙ্গে থাকছে নিশ্চিত উপহার।
● পুরনো হলমার্কযুক্ত সোনার ক্ষেত্রে কোনও কাটছাঁট ছাড়া মিলবে জিরো ডিডাকশন সুবিধা।
আজকাল সোনার দাম যে হারে উর্ধ্বমুখী, তাতে সাধারণ মানুষের বাজেটের কথা ভেবে নিজেদের কালেকশনেও বেশ কিছু পরিবর্তন এনেছে রূপশ্রী জুয়েলার্স। ২২ ক্যারেটের পাশাপাশি ১৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার বিভিন্ন গয়না রয়েছে তাঁদের সম্ভারে। বিশেষ করে তরুণ প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে এই ধনতেরসে তারা নিয়ে এসেছে ৯ ক্যারেটের নতুন কালেকশন। এ ছাড়া ভারী সাজ পছন্দ হলেও, যাঁরা হাল্কা ওজনের গয়না পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁদের জন্য থাকছে রাজকীয় অথচ লাইটওয়েট টেম্পল জুয়েলারি।
অন্য দিকে, উৎসবের দিনগুলোতে যাঁরা রুপোর অলঙ্কার পরতে বা উপহার দিতে ভালবাসেন, তাঁদের জন্য রয়েছে রূপশ্রী জুয়েলার্সেরই আরেকটি ব্র্যান্ড জোনাকি’। আধুনিক ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের তৈরি রুপোর চমৎকার সব গয়না দেখে নিতে পারেন অনলাইনে jonaki.online-এর মাধ্যমে।
‘রূপশ্রী জুয়েলার্স’-এর শোরুম ১২৮, রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা ৭০০০২৯। ধনতেরস অফার কিংবা এই ব্র্যান্ডের গয়না সম্পর্কে যে কোনও বিষয়ে খোঁজ নিতে ৯৮৩০৮৮২৮২১ নম্বরে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও কিনতে পারেন আপনার পছন্দের গয়না rupashreejewellers.com থেকে।
এই প্রতিবেদনটি ‘রূপশ্রী জুয়েলার্স’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।