Advertisement
E-Paper

ডেবিট কার্ডের ফি কমাতে প্রস্তাব আরবিআইয়ের

নভেম্বরে নোট বাতিলের পর থেকে দেশে বেড়েছে ডেবিট, ক্রেডিট কার্ডের ব্যবহার। সেই ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এ বার ডেবিট কার্ডের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) কমাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৫

নভেম্বরে নোট বাতিলের পর থেকে দেশে বেড়েছে ডেবিট, ক্রেডিট কার্ডের ব্যবহার। সেই ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে এ বার ডেবিট কার্ডের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) কমাতে উদ্যোগী রিজার্ভ ব্যাঙ্ক। এ জন্য বৃহস্পতিবার প্রস্তাব পেশ করেছে তারা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত ও পরামর্শ দেওয়া যাবে ।

এ দিন রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব—

• জিএসটি-র আওতার বাইরে থাকা বছরে ২০ লক্ষ টাকা আয়ের ছোট ব্যবসায়ীদের এমডিআর সর্বোচ্চ ০.৪০%। নেট কেনাকাটায় ফি ০.৩০%।

• শিক্ষা, সরকারি হাসপাতাল, বেসরকারি বিদ্যুৎ পরিষেবা, বিমা, মিউচুয়াল ফান্ডের মতো বিশেষ ক্ষেত্রে ব্যবসা করলে এমডিআর সর্বোচ্চ ০.৪০%। নেটে পরিষেবা দিলে ০.৩০%।

• জিএসটি-র আওতায় ২০ লক্ষ টাকার বেশি ব্যবসা করলে বেসরকারি সংস্থা ফি নিতে পারবে সবচেয়ে বেশি ০.৯৫%। অনলাইন লেনদেনে ০.৮৫%।

• ১ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সরকারি পরিষেবায় এমডিআর ৫ টাকা। ১,০০১-২,০০০ টাকায় তা ১০ টাকা। ২,০০১ টাকা থেকে সবচেয়ে বেশি ০.৫০% (সর্বোচ্চ ২৫০ টাকা)।

প্রসঙ্গত, বর্তমানে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে ০.৭৫%। তার বেশি হলে ১% এমডিআর নেওয়া হয়। নোট কাণ্ডের পরে ইতিমধ্যেই আগামী ৩১ মার্চ পর্যন্ত তা কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন সিদ্ধান্ত কার্যকর হবে তার পর, ১ এপ্রিল থেকে। পাশাপাশি, গত ১ জানুয়ারি থেকে ডেবিট কার্ডের মাধ্যমে সরকারি কোষাগারে জমা কর এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রে এমডিআর ব্যাঙ্কগুলিকে মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

RBI Proposal Debit Card Fees

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy