E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সেনসেক্সের লাফ ১৩১০

তিন মাসের মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে অন্তত আংশিক বাণিজ্য চুক্তি সারতে কার্যত মরিয়া নয়াদিল্লি। যুদ্ধকালীন তৎপরতায় তা নিয়ে এগোচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৮:২৫
ইতিবাচক মোড় খুঁজে পেয়ে লাফাল সেনসেক্স।

ইতিবাচক মোড় খুঁজে পেয়ে লাফাল সেনসেক্স। — প্রতীকী চিত্র।

চিন ছাড়া বাকি দেশগুলিতে অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিন পিছিয়েছে আমেরিকা। ফলে সে দেশে ভারত থেকে যাওয়া পণ্যে আপাতত ২৬% শুল্ক বসছে না। পরেও তা এড়াতে এই তিন মাসের মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে অন্তত আংশিক বাণিজ্য চুক্তি সারতে কার্যত মরিয়া নয়াদিল্লি। যুদ্ধকালীন তৎপরতায় তা নিয়ে এগোচ্ছে সরকার। শুক্রবার শেয়ার বাজারে দেখা গেল এই পরিস্থিতিরই প্রতিফলন।

গোটা ঘটনায় ইতিবাচক মোড় খুঁজে পেয়ে ১৩১০.১১ পয়েন্ট লাফাল সেনসেক্স। ফের পৌঁছল ৭৫,১৫৬.২৬ অঙ্কে। এক সময় উঠে গিয়েছিল ১৬২০ পয়েন্ট। লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়েছে ৭.৮৫ লক্ষ কোটি টাকা। নিফ্‌টি-ও ৪২৯.৪০ বেড়ে ছুঁয়েছে ২২,৮২৮.৫৫। বিপুল বেড়েছে টাকার দরও। ১ ডলার ৫৮ পয়সা কমে হয়েছে ৮৬.১০ টাকা।

বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘শুল্ক চাপার দিনক্ষণ পিছনোর তাৎক্ষনিক প্রভাব পড়েছে। জ্বালানি জোগাচ্ছে মূল্যবৃদ্ধির মাথা নামানো এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাইও।’’ যদিও একে ঘুরে দাঁড়ানো বলতে নারাজ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ। বরং উত্থান স্থায়ী হওয়া নিয়ে সংশয়ী তিনি। বলেন, ‘চিন-আমেরিকার তিক্ত সম্পর্ক অনিশ্চয়তা বহাল রাখবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Share Market Economy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy