Advertisement
E-Paper

জিও-কে ঠেকাতে আইডিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে ভোডাফোন

একটি ‘আইডিয়া’ সোমবার শেয়ার মার্কেট বদলে দিল। এক ধাক্কায় আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া শেয়ারের দাম ২৫ শতাংশ বাড়ল। এ দিন ভোডাফোন সংস্থা জানায় আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে যুক্ত হতে চলেছে তারা। এই খবর প্রকাশ পেতেই স্টক মার্কেটেও আইডিয়া শেয়ার চাঙ্গা হয়ে ওঠে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৭:০১
এক ছাদের তলায় ভোডাফোন এবং আইডিয়া!

এক ছাদের তলায় ভোডাফোন এবং আইডিয়া!

একটি ‘আইডিয়া’ সোমবার শেয়ার মার্কেট বদলে দিল। এক ধাক্কায় আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া শেয়ারের দাম ২৫ শতাংশ বাড়ল। এ দিন ভোডাফোন সংস্থা জানায় আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে যুক্ত হতে চলেছে তারা। এই খবর প্রকাশ পেতেই স্টক মার্কেটেও আইডিয়া শেয়ার চাঙ্গা হয়ে ওঠে।

বছরের শুরুতে কানাঘুষো শোনা যাচ্ছিল, ভারতীয় টেলিকম বাজারে অস্তিত্ব ধরে রাখতে প্রথম সারির টেলিকম সংস্থার সঙ্গে হাত মেলাতে পারে ভোডাফোন। সপ্তাহ দু’য়েক আগে ব্রিটেনের একটি সংবাদপত্র জানিয়েছিল, আইডিয়া বা রিলায়্যান্স জিও-র সঙ্গে যুক্ত হতে পারে ভোডাফোন। তবে, রিলায়্যান্স জিও-র সঙ্গে না গিয়ে শেষমেশ আদিত্য বিড়লা গ্রুপের হাত ধরতে চলেছে বলে সূত্রের খবর। টেলিকম বিশেষজ্ঞদের দাবি, ভোডাফোন-আইডিয়া যুক্ত হলে এ দেশে বৃহত্তম নেটওয়ার্ক তৈরি হবে তাদের। তাঁরা আরও দাবি করেছেন, এই দুই সংস্থা মিশে গেলে প্রায় ৩৮ কোটি গ্রাহক এক ছাদের তলায় চলে আসবে। ৮০ হাজার কোটি টাকা মুনাফা আসবে বলে দাবি তাঁদের। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি গ্রাহকের সংখ্যা রয়েছে ভারতী এয়ারটেলের। প্রায় ২৬.২৩ কোটির কাছাকাছি।

গত বছর সেপ্টেম্বরে রিলায়্যান্স জিও লঞ্চ হওয়ার পর টেলিকম ক্ষেত্রে বিপ্লব ঘটে যায়। একাধিক অফার এবং ‘প্রায়’ বিনামূল্য ৪ জি পরিষেবা ঘোষণা করার পর বাকি টেলিকম সংস্থাগুলির বাজার পড়তে থাকে। সূত্রের খবর, লঞ্চ হওয়ার পর শেষ চার মাসে ৭ কোটি গ্রাহক এনেছে জিও। জিও-র অফারের সময়সীমা গত ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২০১৭-র মার্চ পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন- জিও আপডেট করলেই রোজ ১০ জিবি ডেটা পাবেন? সাবধান!

Vodafone Idea Telecom

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy