Advertisement
E-Paper

বাতিল তিন পরীক্ষা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তার আগেই প্রকাশ হতে চলেছে ইউজিসি নেট-এর চূড়ান্ত উত্তরসঙ্কেত

গত ১৬ অগস্ট এনটিএ-র তরফ থেকে এই পরীক্ষার সম্ভাব্য উত্তরসঙ্কেত প্রকাশ করা হয়েছিল। পরীক্ষার্থীদের সেই উত্তরপত্র চ্যালেঞ্জ বা আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৭:৫৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) চলতি সপ্তাহেই ইউজিসি নেট জুন ২০২৬-এর চূড়ান্ত উত্তরসঙ্কেত (আনসার কি) প্রকাশ করতে চলেছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ইউজিসি নেট-এর ৮৪টি বিষয়ের পাশাপাশি সিএসআইআর-নেট, আইসিএআর এআইইইএ (পিজি) এবং এআইসিই (পিএইচডি) ২০২৬-এর চূড়ান্ত উত্তরপত্র ও পরীক্ষার ফলাফল এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে একই সঙ্গে প্রকাশ করা হবে।

গত ১৬ অগস্ট এনটিএ-র তরফ থেকে এই পরীক্ষার সম্ভাব্য উত্তরসঙ্কেত প্রকাশ করা হয়েছিল। পরীক্ষার্থীদের দেওয়া সেই উত্তরপত্রের ওপর ভিত্তি করে চ্যালেঞ্জ বা আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। গত ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট রাত ১২টা পর্যন্ত উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। সম্ভাব্য উত্তরসঙ্কেতের বিরুদ্ধে পরীক্ষার্থীদের জমা দেওয়া সব আপত্তি খতিয়ে দেখার পরেই এই চূড়ান্ত বা ফাইনাল আনসার কি তৈরি করা হয়েছে। এর পরই ফলাফল প্রকাশ করা হবে।

কী ভাবে দেখবেন ও ডাউনলোড করবেন?

প্রথমে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

হোমপেজে গিয়ে ‘ইউজিসি নেট’ সেকশনটি খুলতে হবে।

এর পর ‘ইউজিসি নেট জুন ২০২৬ ফাইনাল অ্যানসার কি’ লিঙ্কে যেতে হবে।

প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

স্ক্রিনে ফাইনাল আনসার কি ফুটে উঠলে তা ভাল ভাবে মিলিয়ে দেখে নেওয়া প্রয়োজন এবং পরবর্তী প্রয়োজনের জন্য ডাউনলোড করে রাখতে হবে।

উল্লেখ্য, ইউজিসি নেট-এর প্রশ্নপত্রে একাধিক ‘ত্রুটির’ অভিযোগ উঠেছিল। যে কারণে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছিল ইউজিসি। আগামী ৯ সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা হবে। তার পরে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে বাণিজ্য বিষয়ের পরীক্ষা। পরের দিন, ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা।

চলতি বছরের জুনে ৮৭টি বিষয়ের ইউজিসি-নেট আয়োজিত হয়। পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্রের মান নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ জানিয়েছিল,ওই অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি কমিটি গড়া হয়েছিল। ওই কমিটি তিনটি বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু তথ্যগত, মুদ্রণ এবং অনুবাদে ত্রুটি খুঁজে পেয়েছে। তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

UGC NET

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy