Advertisement
E-Paper

১৪ অগস্ট থেকে শুরু হচ্ছে গেট ২০২৭-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদনকারীদের জন্য ‘ডিজিলকার’ বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ

ভারতীয় পরীক্ষার্থীদের জন্য অনলাইন আবেদনের আগে ‘ডিজিলকার’ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তাই আবেদন প্রক্রিয়া শুরু করার আগেই পরীক্ষার্থীদের নিজেদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৮:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট ২০২৭-এর অনলাইন আবেদন প্রক্রিয়া ১৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে। পরীক্ষার্থীরা গেট-এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম (জিওপিএএস) পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদন জমা দিতে পারবেন।

এ বার ভারতীয় পরীক্ষার্থীদের জন্য অনলাইন আবেদনের আগে ‘ডিজিলকার’ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তাই আবেদন প্রক্রিয়া শুরু করার আগেই পরীক্ষার্থীদের নিজেদের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি বা আপডেট করে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। গেট ২০২৭-এ মোট ৩০টি বিষয় রয়েছে, যার মধ্যে যোগ্যতার শর্ত সাপেক্ষে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দু’টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষার্থী নিজের ব্যাচেলর ডিগ্রির বিষয় বা যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, তার নিয়ম মেনে বিষয় নির্বাচন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু: ১৪ অগস্ট ২০২৬।

বিনা লেট ফি-তে আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬।

লেট ফি-সহ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

পরীক্ষার শহর ঘোষণা: ৪ জানুয়ারি ২০২৭।

পরীক্ষার দিন: ২০২৭-এর ৬-৭ ফেব্রুয়ারি, ১৩-১৪ ফেব্রুয়ারি এবং ২০-২১ ফেব্রুয়ারি।

ফলাফল প্রকাশ: ১৯ মার্চ, ২০২৭।

আবেদন জানানোর পদ্ধতি

১। গেট ২০২৭-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘জিওপিএএস’ পোর্টালে প্রবেশ করতে হবে।

২। প্রয়োজনীয় প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং লগইন ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে।

৩। পোর্টাল খুললে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

৪। পছন্দের পরীক্ষা কেন্দ্র ও বিষয় বেছে নিয়ে নিজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

৫। সব তথ্য ভাল ভাবে যাচাই করে আবেদন ফি জমা দিতে হবে। পরবর্তী প্রয়োজনের জন্য কনফার্মেশন পৃষ্ঠাটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া ভাল।

আবেদন জমা দেওয়ার আগে সব নথি ও তথ্য পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে চলতি বছরের আয়োজক সংস্থা আইআইটি মাদ্রাজ। অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সব আপডেটের জন্য পরীক্ষার্থীদের নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

engineering

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy