জন্মদিনে বলিউড ডিভা শ্রীদেবীর নজর কাড়া লুক
আজ শ্রীদেবীর ৫৩ তম জন্মদিন। তামিলনাড়ুতে ১৯৬৩ সালে জন্ম শ্রী’র। শিশু অভিনেতা হিসেবে ‘জুলি’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি। দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ছবিতে বিভিন্ন লুকে নজর কেড়েছেন শ্রীদেবী।
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে চার্লি চ্যাপলিনের রূপে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতেই শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ লুক নজর কেড়েছিল দর্শকদের।
‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবিতে জাপানের সাবেকি সাজে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
১৯৯২-এ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘খুদাগাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রী। আরবের রানির লুকে অসাধারণ সুন্দরী শ্রীদেবী।
‘নাগিনা’ ছবিতে ভয়াবহ সর্পকন্যার লুকে নজর কেড়েছিলেন শ্রীদেবী।
আরও পড়ুন:
দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে আত্মবিস্মৃত নারী। ফিরে গিয়েছেন তাঁর শৈশবে। কমল হাসানের সঙ্গে ‘সাদমা’ ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন শ্রীদেবী। নজর কেড়েছিল চেহারাও।
১৫ বছর পর কামব্যাক ছবি ‘ইংলিশ-ভিংলিশ’-এ সাধারণ এক গৃহবধূর রূপে শ্রীদেবী।
তামিল ছবি ‘পুলি’তে এক জন শয়তান রানির লুকে নজর কাড়া শ্রীদেবী।