রেকর্ডের পর রেকর্ড, এ বার দীপিকাকেও হারিয়ে দিলেন রণবীর
‘সিম্বা’ ছবিতে রোহিত শেট্টি নিজেই নিজের অসংখ্য রেকর্ড ভাঙলেন। একে বক্স অফিসে ‘সিম্বা’র গর্জন বললেও ভুল হবে না। দেশজুড়ে রিলিজের এক মাসের মাথায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কিন্তু এর সঙ্গে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের সম্পর্ক কোথায়?
‘সিম্বা’ ছবিতে রোহিত শেট্টি নিজেই নিজের অসংখ্য রেকর্ড ভাঙলেন। একে বক্স অফিসে ‘সিম্বা’র গর্জন বললেও ভুল হবে না। দেশজুড়ে রিলিজের এক মাসের মাথায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কিন্তু এর সঙ্গে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহের সম্পর্ক কোথায়?
‘সিম্বা’ রণবীরের দ্বিতীয় ব্লকবাস্টার ছবি। ‘পদ্মাবত’-এর পর এই ছবিটি সারা বিশ্বে এখনও পর্যন্ত ৫২৫ কোটি টাকা ব্যবসা করেছে।
‘সিম্বা’ হল রোহিত শেট্টি নির্মিত অষ্টম ছবি। টানা আটটি ছবিতেই রোহিতের ছবির বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে।
‘সিম্বা’ ছবিটি রণবীরের কাঁধে ভর দিয়েই এগিয়েছে বলা যেতে পারে। সারার এটি দ্বিতীয় ছবি। রণবীরের সবচেয়ে সফল ‘সোলো মুভি’ এটিই, সেই হিসাবেও এটি রেকর্ড।
সারার সবচেয়ে সফল ছবি এটি। সারার ছবি ‘কেদারনাথ’ ৬৬ কোটি টাকার ব্যবসা করেছিল।
আরও পড়ুন:
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সিম্বা ১৩তম ছবি, যেটি ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
রণবীরের ‘হায়েস্ট ওপেনিং’ সিনেমা এটি। মুক্তির দিনই ২০.৭২ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সিম্বা’।
সারা আলি খানের ক্ষেত্রেও এটি ‘হায়েস্ট ওপেনিং’ সিনেমা।
বক্স অফিস ইন্ডিয়ার মতে, প্রথম দিনের আয়ের ভিত্তিতে এটি বলিউডের ইতিহাসে দশ নম্বর।
আরও পড়ুন:
সঞ্জু ও পদ্মাবতের পরে এটি ২০১৮ সালের তৃতীয় ছবি যার বক্স অফিস কালেকশন ২০০ কোটি পেরিয়েছে। সে ক্ষেত্রে দীপিকা-রণবীর তো সমান-সমান। তা হলে?
শুধুমাত্র দেশের বাজারে ‘সিম্বা’র বক্স অফিস কালেকশন ২২৭ কোটি। এর আগে রোহিতের পরিচালনায় দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’র রেকর্ড ছিল ২২৬ কোটির। আর এই রেকর্ডে দীপিকাকে হারালেন রণবীর।