দেওয়ালি পার্টি কেমন জমালেন শ্রীদেবীরা?
দেওয়ালি শুরুর এক দিন আগেই পার্টি মুডে বলিউড। বুধবার রাতে এমনই এক আসর জমল শাবানা আজমি ও জাভেদ আখতারের বাড়িতে। রাত নামতেই মুম্বইয়ের সেই বাড়িতে যেন চাঁদের হাট। কারা হাজির ছিলেন সে পার্টিতে? দেখে নিন গ্যালারির পাতায়।
মণীশ মলহোত্রর ডিজাইনার শাড়িতে এলেন শ্রীদেবী। সঙ্গ দিলেন বনি কপূর।
ব্যস্ততা থাকলেও পার্টির জন্য সময় বের করেছিলেন অমিতাভ ও জয়া বচ্চন।
পার্টির ফাঁকেই স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে টুকটাক কথা সেরে নিলেন আমির খান।
হৃতিক রোশন একা এলেও ভাই জায়েদ খানকে সঙ্গে নিয়ে এলেন সুজান খান।
স্ত্রী মীরার সঙ্গে এথনিক লুকে দেখা গেল শাহিদ কপূরকে।
আরও পড়ুন:
সিদ্ধার্থ রায় কপূরের সঙ্গে বেশ হাল্কা মুডে ক্যামেরাবন্দি বিদ্যা বালন।
শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার জুটিও ধরা পড়লেন ক্যামেরায়।